বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু থামেনি বাংলাদেশে
, ২০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
গত বছর গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। তখন অনেকেই ভেবেছিলেন, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর মতো অন্ধকার অধ্যায় হয়তো এবার শেষ হবে। কিন্তু এক বছর পার হলেও বাস্তবতা বদলায়নি। এসব মৃত্যু এখনো ঘটছে, আর অন্তর্র্বতীকালীন সরকারও এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘন থামাতে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে নির্যাতনে ২৯ জন মারা গেছেন। একই সময়ে কারাগারে ২৮ জন দ-প্রাপ্ত এবং ৫৫ জন বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছে।
গত বছর বিচারবহির্ভূত হত্যা ও কারা-হেফাজতে মৃত্যুর সংখ্যা ছিল ২০। একই সময়ে ২৩ জন দ-প্রাপ্ত এবং ৪২ জন বিচারাধীন বন্দি কারাগারে মারা যান।
কারাগারে মৃত্যুর বিষয়ে জানতে চাইলে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ বলেন, গত ১১ মাসে অসুস্থতায় ৯০ জন বন্দি মারা গেছেন। তার দাবি, কারাগারে কাউকে নির্যাতন করা হয়নি।
পুলিশ সদর দপ্তরের এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, অনেক সময় আত্মহত্যা কিংবা গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে মারা যাওয়া ঘটনাগুলোও মানবাধিকার সংগঠনগুলো হেফাজতে মৃত্যুর তালিকায় যুক্ত করে।
তার ভাষায়, 'অনেকে গণপিটুনিতে আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে মারা গেলে সেই ঘটনাও প্রতিবেদনে হেফাজতে মৃত্যু হিসেবে দেখানো হয়।'
তিনি আরও বলেন, 'বিচারবহির্ভূত হত্যা বা হেফাজতে মৃত্যুর সব অভিযোগেরই তদন্ত চলছে। কিছু তদন্ত শেষ হয়েছে, কিছু এখনো চলছে।'
সাতটি হেফাজতে মৃত্যুর তদন্তের তথ্য তুলে ধরে তিনি জানান, দুজন গণপিটুনিতে নিহত, তিনজন আত্মহত্যা করেছেন এবং দুজন হৃদরোগে মারা গেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ!
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই ইরানের
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জীবননগরে অবৈধভাবে মজুত ৫১২ বস্তা সরকারি সার জব্দ, আটক ১
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)