বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত -বিজিবির প্রতিবাদ
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ মে, ২০২৩ খ্রি:, ২৩ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার বুড়িচং উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জালাল হোসেন (৪০) আহতের ঘটনায় পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
গত বৃহস্পতিবার (৪ মে) উপজেলার জামতলা এলাকার সীমান্ত পিলার ২০৬৫/৭ এর কাছে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাত ১০টায় ৬০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসানউল্লাহ পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিনায়ক আশিক হাসানউল্লাহ বলেন, পতাকা বৈঠকে মৌখিকভাবে কৃষক জালাল হোসেনকে অন্যায়ভাবে গুলি করার প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে শূন্যরেখায় যেন কোনো ধরনের গুলির ঘটনা না ঘটে এ বিষয়েও জোর দাবি জানানো হয়েছে। গতকাল জুমুয়াবার সকালে কলমচুরা বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বরাবর লিখিতভাবে প্রতিবাদ লিপি জমা দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের জামতলা এলাকায় ধান কাটা শেষে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সীমান্তের শূন্যরেখায় ঢুকে যান কোদালীয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে জালাল।
শূন্যরেখায় প্রবেশের বিষয়টি তিনি বুঝতে পেরে ফিরে আসার সময় পেছন থেকে বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকদের ভাষ্যমতে জালালের কোমরে পাঁচের অধিক গুলি লেগেছে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)