বিএনপি-জামায়াতের ঐক্য যে ঠুনকো ছিলো তা ২৮ অক্টোবরে প্রমাণিত হয়েছে - এবি পার্টির চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক:
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সমাজ সংসারে একটা কথা প্রচলিত আছে বিপদে বন্ধুর পরিচয়। কিন্তু বিএনপি-জামায়াতের মধ্যে যে ঐতিহাসিক ঐক্য ও বন্ধুত্ব গড়ে উঠেছিলো তা বিপদের দিনে খুব একটা কাজে লাগেনি, শুধুমাত্র বিভিন্ন নির্বাচনে বিজয় ছাড়া। বিএনপি-জামায়াতের ঐক্য যে ঠুনকো ছিলো তা ২০০৬ সালের ২৮ অক্টোবর এবং ২০২৩ সালের ২৮ অক্টোবরসহ বিভিন্ন বিপদের সময়ে প্রমাণিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আয়োজিত ‘রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের তান্ডবে যে নৃশংস মব ও হত্যাকা- সংঘটিত হয়েছিলো তারই প্রতিবাদ ও স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এক আলোচনা সভার আয়োজন করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।