বিএনপি-জামাত কে কী চায়? গণভোট-নির্বাচন একসাথে চায় অনেকে!
, ১৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও নির্বাচন একসাথে করার দাবি বেশ জোরালো হচ্ছে। বিভিন্ন জরিপ এবং আলোচনায় ও এই দাবি জোরেসোরে উঠে এসেছে। বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ অপচয় থেকে দেশকে রক্ষায় গণভোট-নির্বাচন একসাথে করার দাবিতে সোচ্চার হতে দেখা গেছে অনেককে ।
রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হলেও সময়সীমা নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য আছে। এনিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিরাজ করছে। তবে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের যে প্রস্তাব রয়েছে, সেটাকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিসহ বেশিরভাগ দল যৌক্তিক ও বাস্তবসম্মত মনে করছে।
নির্বাচন এবং গণভোটের জন্য আলাদাভাবে বিশাল অঙ্কের অর্থ ব্যয় না করে, একই দিনে আয়োজন করলে লজিস্টিক এবং পরিচালনার খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে মনে করেন সচেতনল নাগরিক সমাজ। এতে বেঁচে যাবে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ।
জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনে পক্ষে বিশ্লেষকরা বলছেন, একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ভোট হলে ভোটারদের আগ্রহ ও উপস্থিতি বাড়তে পারে। একাধিক নির্বাচনী প্রক্রিয়া বারবার আয়োজনের ফলে যে সময় ও প্রশাসনিক ঝামেলা হয়, তা এড়ানো যাবে।
এদিকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতবিরোধের প্রেক্ষিতে অন্তর্র্বতী সরকার জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ¦ান জানিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে রাজনৈতিক অস্থিরতা ও জটিলতা সৃষ্টি হয়েছে, তার সম্পূর্ণ দায় প্রধান উপদেষ্টা ইউনূসকেই নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)