বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে রাজনীতিতে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন পরবর্তী নানান রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো। ইতোমধ্যে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। সারাদেশে কালোপতাকা মিছিলে দলীয় নেতাদেরকে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।
৩০ জানুয়ারি সারাদেশে কালো পতাকা মিছিল ঘোষণার পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আবারও সহিংসতার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন আওয়ামী লীগ ও বিএনপি'র মত দুটি প্রধান রাজনৈতিক দল একই দিনে কর্মসূচি ঘোষণা করায় সহিংসতার আশঙ্কা থেকেই যায়।
৩০ জানুয়ারি কালো পতাকা মিছিল সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিএনপি।
দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, পাল্টা কর্মসূচি দিয়ে ৩০ জানুয়ারির কালো পতাকা মিছিল বন্ধ করা যাবে না। তিনি বলেন, আমরা প্রথম প্রোগ্রাম দিয়েছি তারপর আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ ৭ জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তাই ৩০ জানুয়ারি জনগণ কালো পতাকা দেখিয়ে আবারও তাদের প্রতি ধিক্কার জানাবে। তাই এখনও সুযোগ আছে সংসদ বাতিল করে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
পাল্টা কর্মসূচি দিয়ে ৩০ জানুয়ারির কালো পতাকা মিছিলের কর্মসূচি বন্ধ করা যাবে না বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।