বিএনপির রাজনীতিতে চর পড়েছে -আক্তারুজ্জামান
, ০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বিএনপির রাজনীতিতে চর পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক সংসদ সদস্য ও জামাতে যোগ দেয়া মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন।
তিনি বলেছেন, ৪০ বছর জাতীয়তাবাদের রাজনীতি করেছি। একটি বিশাল নদীতে ছিলাম। কিন্তু সেই নদীতে চর পড়ে গেছে।
গতকাল জুমুয়াবার কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আক্তারুজ্জামান রঞ্জন বলেছেন, ৪০ বছর রাজনীতিতে তার কোনো ভুল ছিল না। কিন্তু যে রাজনৈতিক ধারায় ছিলেন, সেখানে এখন আর প্রত্যাশিত অগ্রযাত্রা নেই। বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন।
বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক এই সংসদ সদস্য।
তিনি অভিযোগ করেন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের পেছনে সরকার বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। রাষ্ট্র পরিচালনায় দক্ষতা থাকলে শ্রমিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত এখন না নিয়ে গত জুনে বাজেট ঘোষণার সময়ই নেওয়া যেত।
এ সময় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মানুষ প্রস্তুত হয়ে আছে। সঠিক সময়ে ডাক দেওয়া হলে তারা আবারও রাজপথে নেমে আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় বৃষ্টি-বজ্রপাত
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বালু উত্তোলনে ভাঙনের মুখে জনপদ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন, প্রশ্ন রিজভীর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমিটিতে না এলে বিরোধীদের ছাড়াই সংবিধান সংশোধন -চিফ হুইপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ন্যূনতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক পক্ষের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার আবেদন ‘রাজনৈতিক স্টান্টবাজি’ -চিফ প্রসিকিউটর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পালিয়ে যাওয়া ‘টেরোরিস্টকে’ বাংলাদেশ পাসপোর্ট দেয় না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












