বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, পুলিশসহ আহত ২৫
ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে বোয়ালমারীর ওয়াপদার মোড় রণক্ষেত্রে পরিণত হয়। এ সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
গতকাল জুমুয়াবার এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ওয়াপদার মোড়ের পাশে হারুন শপিং কমপ্লেক্সে বিএনপির এক পক্ষের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। কমপ্লেক্সের সামনে থাকা অন্তত ১১টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এছাড়া আশপাশের দোকানগুলোতেও ব্যাপক ভাঙচুর করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী এসে দুই পক্ষকে থামানোর চেষ্টা করেন। তবে নাসিরুলের সমর্থকদের হামলায় তারা শেষ পর্যন্ত ঘটনাস্থল ত্যাগ করেন। হামলার সময় পুলিশ সদস্যরা এক কোণে অবস্থান নিয়ে আত্মরক্ষা করেন। ফায়ার সার্ভিসের একটি গাড়িও আগুন নেভাতে এসে হামলার শিকার হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।