বিএনপির দলীয় প্রার্থীদের ছাড় দিচ্ছেন না বিদ্রোহীরা
, ১০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীরা অন্তত ৭২টি আসনে জোরালো প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রতিদ্বন্দ্বিতা দলের ভোট বিভাজনের শঙ্কা বাড়াচ্ছে। ১৭ বছরেরও বেশি সময় পর দলটি নির্বাচনে অংশ নিচ্ছে।
অভ্যন্তরীণ এই বিরোধ বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, তিন ডজনেরও বেশি আসনে বিরোধী দলের প্রার্থীদের পরিবর্তে বিএনপির মনোনীত প্রার্থী এবং দলীয় বিদ্রোহীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
দফায় দফায় আলোচনা, বারবার সতর্কবার্তা এবং বহিষ্কারের পরও বিএনপি নেতৃত্ব বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। বরং বিদ্রোহী প্রার্থী এবং তাদের পক্ষে প্রচারণা চালানো স্থানীয় নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তৃণমূল পর্যায়ে ক্ষোভ বাড়িয়েছে। এতে শঙ্কা বাড়ছে, ভোট বিভাজনের ফলে দল নির্বাচনে ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিএনপির নির্বাচনী স্টিয়ারিং কমিটির সদস্য আবদুল মোনায়েম মুন্না বলেন, শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেন, তাদের নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হচ্ছে। ক্রোধ বা ব্যক্তিগত কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, যখন আমরা কোনো তথ্য পাই, তা যাচাই করি এবং তারপর ব্যবস্থা নিই। যারা দলের সিদ্ধান্ত মানবেন না, তাদের পরিণতি ভোগ করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার করেছেন। এই বিদ্রোহীরা দল মনোনীত প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এই বিদ্রোহী প্রার্থীরাও কিন্তু বিএনপির। যদি তারা জয়ী হয়, দল তাদের প্রতি নরম মনোভাব দেখাতে পারে।
গত সাত দিনেই বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে বিএনপি ছয় ডজনেরও বেশি তৃণমূল নেতাকে বহিষ্কার করেছে, যার ফলে স্থানীয় পর্যায়ে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
বহিষ্কৃত বেশ কয়েকজন নেতা বলছেন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরও তারা বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করে যাচ্ছেন। তারা অবশ্য স্বীকার করছেন, এতে বিএনপি মনোনীত প্রার্থীদের ক্ষতি হচ্ছে।
তারা অভিযোগ করছেন, মনোনয়ন দেওয়ার সময় দলীয় হাইকমান্ড তৃণমূলের মতামত উপেক্ষা করেছে, স্থানীয় নেতাদের সঙ্গে পরামর্শ করা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












