বিএনপির উদারতায় রাজনীতির সুযোগ পেয়েছে জামাত, তারা করে মুনাফেকি -রিজভী
রাজশাহী সংবাদদাতা:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির উদারতার কারণে এ দেশে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে। স্বাধীনতার পর শেখ মুজিব জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিল। কিন্তু আমরা বারবার দেখেছি তারা একটি জিনিস করতে পারে সেটা হলো মুনাফেকি।
গত বুধবার রাজশাহীর বাগমারা উপজেলায় তাহেরপুর হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আমরা জামাতকে সমর্থন করি না। কিন্তু সব সময় এই দলটি মুনাফেকি করেছে। মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি। যে দল ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছে, হত্যা করেছে নির্বিচারে। জামাত বলে বসলো, তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে। আবু সাঈদ, মুগ্ধর রক্তকে কীভাবে মাফ করবেন?
তিনি বলেন, শেখ হাসিনার মতো এক ভয়ংকর দানবকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে। তার কয়েকদিন পর জামায়াত বলে বসলো, আমরা আওয়ামী লীগের সবকিছু মাফ করে দেবো।
প্রশ্ন করে রিজভী বলেন, এবার আপনি আবু সাঈদের রক্ত কীভাবে মাফ করবেন? আপনি মুগ্ধের রক্ত কীভাবে মাফ করবেন? আপনি আহারাফের রক্ত কীভাবে মাফ করবেন? আপনি বলে দিলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।