ইসলামের জন্য শেখ হাসিনা সরকার যা করেছে, তা আর কেউ করেনি -হানিফ
কুষ্টিয়া সংবাদদাতা:
ইসলামের জন্য শেখ হাসিনা সরকার যা করেছে তা আর কেউ করেনি উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, দেশে বঙ্গবন্ধুর পরে ইসলামের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন শেখ হাসিনা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করেছে কিন্তু কোনো কাজ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা-উপজেলা পর্যায়ে ৫৬০টি মডেল মসজিদ করেছেন। পৃথিবীর কোনো মুসলিম দেশে একসাথে একশ' মসজিদ নির্মাণের নজির নেই। আমাদের সম্পদ সীমিত, তারপরও হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এসব মসজিদ করেছেন। শেখ হাসিনা ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থেকে এসব কাজ করেছেন।
হানিফ বলেন, বঙ্গবন্ধু ইসলামি শিক্ষার প্রসারে ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। আজকে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে যে জায়গায় বিশ্ব ইজতেমা হয়, সেই জায়গা বঙ্গবন্ধু দিয়েছেন। কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু দিয়েছিলেন। তিনি মাদরাসা শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন।
আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, আজকে মাদকের কারণে দেশের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু এই মদ, জুয়া ও হাউজি দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। ইসলামের ধ্বজাধারী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু নিহত হওয়ার পর দেশে মদ, জুয়া ও হাউজি খেলার অনুমতি দিয়েছিলেন। এরা মুখে ধর্মের কথা বলে অনৈসলামিক কর্মকা-ের প্রচলন করেছিলন। ১৯৭৭ সালে ঢাকার মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে মেলা ও প্রদর্শনীর নামে জুয়া ও হাউজি চালু করেছিলেন।
হানিফ বলেন, ফিলিস্তিনের নিরপরাধ, নিষ্পাপ, নিরীহ শিশু ও নারীদের হত্যা করা হচ্ছে। এতে পৃথিবীর প্রায় সকল মুসলিম দেশ প্রতিবাদ করছে, দোয়া-প্রার্থনা হচ্ছে, রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। যে বিএনপি মুখে ইসলামের নীতি দেখিয়ে কথা বলেছে অথচ তারা বর্বরোচিত এই হত্যাকা-ের জন্য একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। কারণ ফিলিস্তিনিদের পক্ষে বিবৃতি দিলে তাদের বিদেশি প্রভু অখুশি হতে পারে। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাশক্তিদের তোয়াক্কা না করে যুদ্ধ বন্ধ করার কথা বলেছেন, প্রতিবাদ জানিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে শোক পালন হয়েছে। জাতিসংঘকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। অথচ বিএনপি একটা প্রতিবাদ, বিবৃতি দিতে পারেনি। এটাই ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসা।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।