বাড়ি ফেরা শুরু, প্রথম দিনেই যান সংকট
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২৩ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ছাড়া শুরু করেছেন অনেকে। দলে দলে বাস টার্মিনালে আসছেন তারা, করছেন বাসের অপেক্ষা।
প্রথম দিনেই যানবাহনের সংকট বলে দাবি করেছেন যাত্রীরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর, বাইপাইল, শ্রীপুর ও জিরানীবাজার বাস স্ট্যান্ডে যায়, বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে কর্মস্থল ছেড়ে বাস স্ট্যান্ডে আসছেন মানুষ। শেকড়ের টানে এবার গ্রামে ফেরার পালা। তবে মহাসড়কে যানবাহনের চাপ চোখে পড়েনি।
আশুলিয়ার ইউনিক থেকে বাইপাইল বাস স্ট্যান্ডে নিজ বাড়ি জামালপুর যাওয়ার জন্য এসেছেন মাহবুব মিয়া। তিনি বলেন, আমি প্রায় ১ ঘণ্টা ধরে এসেছি বাসস্ট্যান্ডে। এখনো কোনো গাড়ি পাইনি। গাড়ির জন্য অপেক্ষা করছি। সুযোগ পেয়ে একটু আগেভাগেই বাড়ি যাওয়ার জন্য বের হয়েছি। যাতে একটু ভোগান্তি কম হয়। সবে মানুষ গ্রামে যাওয়া শুরু করেছেন এজন্য যানবাহন তেমন একটা সড়কে নেই। বেলা গড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়বে বলেও ধারণা তার।
বাইপাইল হানিফ কাউন্টারের কাউন্টার মাস্টার বলেন, আমাদের টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে। আমাদের লোকাল যাত্রী নেওয়ার সুযোগ নেই। মাত্র মানুষ টার্মিনালে আসা শুরু করেছেন। এজন্য একটু গাড়ি কম। তবে সময় গড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়বে। সেক্ষেত্রে লোকাল গাড়ি সড়কে নামবে।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বলেন, ঘরে ফেরা মানুষ বাস টার্মিনালে আসা শুরু করেছে। ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)