বাড়লো নিষেধাজ্ঞার মেয়াদ: ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধই থাকছে
, ২৭ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার জেরে ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। গত ১৫ই অক্টোবর (বুধবার) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির পক্ষ থেকে জারি করা এক ‘নোটিস টু এয়ারম্যান’ (নোটাম)-এ এই তথ্য জানানো হয়েছে।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নোটামে বলা হয়েছে, “পাকিস্তানের আকাশসীমা ভারতীয় নিবন্ধিত বিমানের জন্য বন্ধ থাকবে। ” এই নিষেধাজ্ঞার ফলে ভারতের কোনো বাণিজ্যিক বা সামরিক বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এমনকি ভারতীয় সংস্থার মালিকানাধীন বা ভাড়া করা কোনো বিমানও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে পাকিস্তান চলতি বছরের এপ্রিলে প্রথম ভারতের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয় এবং এরপর থেকে ধারাবাহিকভাবে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হচ্ছে।
এর আগে গত সপ্তাহের মঙ্গলবার আফগানিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে পাকিস্তান ‘পরিচালনগত কারণে’ তাদের আকাশসীমায় একাধিক বিমান রুট ব্যবহারের ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করেছিলো। তবে বুধবার দুপুরের মধ্যে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। তথ্যসূত্র: ডন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)