আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল
নিজস্ব প্রতিবেদক:
আমদানি-রপ্তানিসহ আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাইয়ে নিজস্ব কেন্দ্রীয় নজরদারি ইউনিট গঠন এবং আন্তর্জাতিক মানের মূল্য যাচাই প্ল্যাটফর্মের গ্রাহক হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ-২ (এফইপিডি-২) এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয়ে এটি পাঠানো হয়েছে।
সার্কুলার অনুযায়ী, আমদানি, রপ্তানি, সেবা এবং অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য প্রতিটি অনুমোদিত ডিলার ব্যাংককে একটি নির্দিষ্ট সেল বা ইউনিট গঠন করতে হবে।
পাশাপাশি অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে বলা হয়েছে। প্ল্যাটফর্মটি হতে হবে ব্যাংকের সাধ্যের মধ্যে এবং তার কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী উপযোগী।
বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তঃসীমান্ত লেনদেনে প্রতিযোগিতামূলক ও যৌক্তিক মূল্য নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
নতুন এই সার্কুলারে ২০২৬ সালের ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-এ, অনুচ্ছেদ ৭(২)-এর কথা উল্লেখ করা হয়েছে।
ওই অনুচ্ছেদে ঋণপত্র (এলসি) খোলা বা আমদানি শুরুর আগে আমদানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক বাজারমূল্য যাচাইয়ের বিষয়ে নির্দেশনা ছিল।
নির্দেশনা ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। এর আগেই সব ব্যাংককে সেল গঠন ও উপযুক্ত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।
আরও পড়ুন
সব ›
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি -আইনমন্ত্রী
সীমান্ত ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত -পানিসম্পদমন্ত্রী
‘জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী’
হাসিনার নির্দেশে রক্তাক্ত পরিস্থিতির চেষ্টা চলছে -রিজভী
‘জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদন্ড কেবল শিশির কণা’
আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী
পোশাক শ্রমিকদের সুরক্ষায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও বিশেষ প্যাকেজ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরির সুফল নিশ্চিত করতে বাড়িভাড়া ও পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণে কঠোর…
ইনানীর গ্যাস খনির মুখ বন্ধের অপারেশন শুরু করেছে বাপেক্স!
বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত?
অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি
গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে ১০১ জনের লেনদেন
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আ…
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।