পোশাক শ্রমিকদের সুরক্ষায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও বিশেষ প্যাকেজ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরির সুফল নিশ্চিত করতে বাড়িভাড়া ও পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা দেওয়ার পাশাপাশি শ্রমঘন অঞ্চলে বহুমাত্রিক সামাজিক সুরক্ষা কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ মজুরি কাঠামোর ঘোষণা দেয়। এতে জানানো হয়, জীবনযাত্রার বাড়তি ব্যয় যাতে মজুরি বৃদ্ধির সুফল নষ্ট না করে, সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সড়ক পরিবহন মন্ত্রণালয় সমন্বিতভাবে ব্যবস্থা নিচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, অযৌক্তিকভাবে বাড়িভাড়া ও গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রবণতা বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো মাঠে নামছে। এর পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শ্রমঘন এলাকাগুলোতে ১০০ শয্যাবিশিষ্ট সাতটি বিশেষায়িত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ করা হবে। এছাড়া ওএমএসের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল বিতরণ বৃদ্ধি, গার্মেন্টস শ্রমিকদের জন্য দ্রুত ফ্যামিলি কার্ড চালু এবং স্থায়ী আবাসনের লক্ষ্যে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঘোষিত কাঠামো অনুযায়ী, চারটি গ্রেডেই পোশাকশ্রমিকদের বেতন ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
মাহদী আমিন উল্লেখ করেন, মূল বেতনের সঙ্গে ওভারটাইম ও অন্যান্য ভাতা যুক্ত হলে বহু শ্রমিকের মাসিক উপার্জন ২৫ হাজার টাকা ছাড়িয়ে যাবে। একই সঙ্গে সক্ষম কারখানার মালিকদের সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি বেতন দেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
সব ›
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি -আইনমন্ত্রী
সীমান্ত ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত -পানিসম্পদমন্ত্রী
‘জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী’
হাসিনার নির্দেশে রক্তাক্ত পরিস্থিতির চেষ্টা চলছে -রিজভী
‘জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদন্ড কেবল শিশির কণা’
আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী
আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল
নিজস্ব প্রতিবেদক: আমদানি-রপ্তানিসহ আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাইয়ে নিজস্ব কেন্দ্রীয় নজরদারি ইউ…
ইনানীর গ্যাস খনির মুখ বন্ধের অপারেশন শুরু করেছে বাপেক্স!
বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত?
অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি
গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে ১০১ জনের লেনদেন
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আ…
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।