শুক্রবার

হিজরী
১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০২
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৭ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা-ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগসাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণেরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনসারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তাপমাত্রায় পরিবর্তনের আভাসপ্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক-সৌদি আরবের সমঝোতা স্মারক সইবিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু মালদ্বীপেরকুয়েতের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ ভয়াবহ হামলা, নিহত দুই ইতালিয়ান নাগরিকশ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রীনূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুকরণে নাম রাখা দুনিয়ায় যেমন রহমত, বরকত ও সাকীনার কারণ, তেমনি আখিরাতে ও শাফায়াত মুবারক, নাযাত ও ফযীলত লাভের উছীলা। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে-মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- শরাব বা মদসহ সর্বপ্রকার মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্যই হারাম। অথচ বাংলাদেশে সরাসরি শরাব বা মদ তো বিক্রি হচ্ছেই; এমনকি কোমল পানীয় ও এনার্জি ড্রিংকসের নামেও প্রকাশ্যে শরাব বা মদ অর্থাৎ মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। নাঊযুবিল্লাহ! প্রায় ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে কোনো মতেই কোনো মোড়কেই শরাব বা মদ অর্থাৎ মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য চলতে পারে না এবং শরাব বা মদ তৈরির অনুমতিও সরকার দিতে পারে না।

‘জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদন্ড কেবল শিশির কণা’

আন নাফে’ প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৫৬
‘জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদন্ড কেবল শিশির কণা’

নিজস্ব প্রতিবেদক:

গুম-খুন, নির্যাতন ও লাশ গুমের মতো অপরাধের ভয়াবহতা বিবেচনায় একবারের মৃত্যুদ-ও যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, জিয়াউল আহসানের অপরাধ সমুদ্র সমান। তাকে মৃত্যুদ- দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা। এসব অপরাধে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করার আবেদন জানিয়েছেন তিনি।

গতকাল ইয়াওমুছ ছুলাছা (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে, শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্কে সাজা প্রসঙ্গে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

রুহুল কুদ্দুস কাজল বলেন, এ মামলায় যেসব অপরাধের বিবরণ এসেছে, সেসবের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা ও মরদেহ গুম করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। একজন রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা ব্যবহার করা হয়েছে মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য। এসব অপরাধে অসংখ্য পরিবার নিজেদের প্রিয়জনকে হারিয়েছে।

কোনো শাস্তিই এসব জীবন ফিরিয়ে দিতে পারবে না উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, মায়ের কাছ থেকে সন্তানকে, স্ত্রীর কাছে স্বামীকে কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না কোনো আদালতের রায়। তবু অপরাধের বিচার হতে হবে। আর এ কারণেই আমরা ট্রাইব্যুনালের সামনে এসেছি।

শাস্তির প্রসঙ্গ তুলে দার্শনিক হেগেলকে উদ্ধৃত করে তিনি বলেন, শাস্তি পাওয়া অপরাধীর অধিকার। প্রখ্যাত আমেরিকান আইন দার্শনিক হার্বার্ট মরিসও শাস্তি পাওয়া অপরাধীর মৌলিক অধিকার বলে জানিয়েছেন। অন্যথায় সমাজ বা রাষ্ট্র অপরাধীকে বুদ্ধিমান মানুষ হিসেবে বিবেচনা করছে না বলে ধরে নেওয়া যেতে পারে। আজ বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এ ধরনের নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না।

আইন কর্মকর্তা বলেন, অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা ও মানুষের জীবনের ওপর ভয়াবহ প্রভাব বিবেচনায় এসব অপরাধের জন্য কোনো সাজাই যথেষ্ট নয়। এত মানুষের রক্তপাত, প্রাণহানি ও পরিবার-স্বজনদের দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদ- অতি সামান্য। তার অপরাধ সমুদ্র সমান। তাকে মৃত্যুদ- দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি -আইনমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি -আইনমন্ত্রী ২ মিনিট আগে সীমান্ত ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত -পানিসম্পদমন্ত্রী সীমান্ত ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত -পানিসম্পদমন্ত্রী ৪ মিনিট আগে ‘জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী’ ‘জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী’ ৬ মিনিট আগে হাসিনার নির্দেশে রক্তাক্ত পরিস্থিতির চেষ্টা চলছে -রিজভী হাসিনার নির্দেশে রক্তাক্ত পরিস্থিতির চেষ্টা চলছে -রিজভী ৮ মিনিট আগে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী ১০ মিনিট আগে আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল নিজস্ব প্রতিবেদক: আমদানি-রপ্তানিসহ আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাইয়ে নিজস্ব কেন্দ্রীয় নজরদারি ইউ… ১২ মিনিট আগে পোশাক শ্রমিকদের সুরক্ষায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও বিশেষ প্যাকেজ ঘোষণা নিজস্ব প্রতিবেদক: পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরির সুফল নিশ্চিত করতে বাড়িভাড়া ও পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণে কঠোর… ১৩ মিনিট আগে ইনানীর গ্যাস খনির মুখ বন্ধের অপারেশন শুরু করেছে বাপেক্স! ইনানীর গ্যাস খনির মুখ বন্ধের অপারেশন শুরু করেছে বাপেক্স! ১৩ মিনিট আগে বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত? বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত? ১৯ ঘণ্টা আগে অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি ১৯ ঘণ্টা আগে গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে ১০১ জনের লেনদেন নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আ… ১৯ ঘণ্টা আগে ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ১৯ ঘণ্টা আগে