বাবা প্রবাসে, তিন শিশু মায়ের ‘প্রেমিকের’ বাড়িতে!
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ফরিদপুর সংবাদদাতা:
শিশুগুলোর বাবা প্রবাসী। মাস তিনেক আগে মাও তাদের ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যান। উপায় না পেয়ে তারা চাচাকে সঙ্গে নিয়ে মায়ের খোঁজে উপস্থিত হয়েছে মা যে বাড়িতে এসেছেন সেই বাড়িতে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণদী গ্রামে।
মায়ের খোঁজে এই গ্রামে আসা তিন শিশুর বাড়ি পাবনা জেলায়।
গত বৃহস্পতিবার ১১, ৮ ও ৩ বছর বয়সী এই তিন শিশু তাদের চাচাকে সঙ্গে নিয়ে বিষ্ণদী গ্রামের সুজন কু-ুর বাড়িতে আসে। দুই দিন ওই বাড়িতে অবস্থান করে মাকে না পেয়ে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তারা আবার পাবনা ফিরে যায়। তারা পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দা গ্রামের বাসিন্দা।
গত জুমুয়াবার মায়ের খোঁজে আসা ১১ বছর বয়সী শিশুকন্যা বলে, সাত বছর ধরে আমার বাবা মালয়েশিয়ায় থাকেন। কয়েক মাস আগে মা বাড়ি থেকে চলে এসেছেন। আমরা অনেক খোঁজাখুঁজির পর আমার চাচার সঙ্গে এই বাড়িতে এসেছি। এই বাড়িতে এসে মাকে দেখেছি।
কিন্তু মা আমাদের দেখে পালিয়ে গেছে। আমরা এখন কী করব? কোথায় যাব?’
ফরিদপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) আসাদুজ্জামান শাকিল বলেন, মায়ের খোঁজে শিশুদের অবস্থানের বিষয়টি আমরা অবগত আছি। ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। শিশুদের মা ও সুজনকে বাড়িতে পাওয়া যায়নি। যেহেতু ওই নারীর তিনটি সন্তানই অপ্রাপ্তবয়স্ক, তাই আমার সমাজসেবা অফিসারের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি ব্যবস্থা নেবেন। একইসঙ্গে যদি পাবনা থেকে কেউ অভিযোগ করে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)