বাবা জেলে যাওয়ার পর মা উধাও, ৩ মাসের শিশুকে আঁকড়ে ক্ষুধার্ত ২ বোনের কান্না
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ রবি, ১৩৯৪ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
কেরানীগঞ্জে বাবা কারাগারে বন্দি থাকার সুযোগে তিন শিশুসন্তানকে ফেলে রেখে মা সটকে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। টানা তিন দিন অনাহারে থাকা ওই তিন শিশুকে সড়ক থেকে উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সোপর্দ করেছেন স্থানীয় এক ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (চৌকিদার)।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার মডেল থানাধীন মুক্তিরবাগ এলাকায় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
জানা গেছে উদ্ধার হওয়া শিশুরা হলো আলিবা (৮), ইভা (৫) ও মুনিয়া (৩ মাস)। শিশুদের মায়ের নাম জান্নাত বেগম। তাদের বাবা ইমরান হোসেন বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।
কালিন্দী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সাদ্দাম হোসেনের জানান, মঙ্গলবার দুপুরে কর্মস্থলে ডিউটি শেষে বিকেল ৩টার দিকে মুক্তিরবাগ অঞ্চল হয়ে নিজের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন তিনি। সেই মুহূর্তে সড়কের পাশে তিন মাসের শিশুকে আঁকড়ে ধরে বাকি দুই বোনকে কান্না করতে দেখেন। পরবর্তীতে এলাকাবাসীর সাহায্য নিয়ে শিশুদের উদ্ধারপূর্বক কেরানীগঞ্জ মডেল থানায় পৌঁছে দেন তিনি।
কিছুদিন আগে বাচ্চাদের মা জান্নাত বেগম মুক্তিরবাগ অঞ্চলের তোরাব আলী নামক এক ব্যক্তির বাসা ভাড়া নেন।
সন্তানদের দেওয়া তথ্যানুযায়ী, তাদের বাবা ইমরান হোসেন বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি আছেন। তিন দিন আগে মা তাদের ফেলে রেখে প্রস্থান করেন। এরপর থেকে তারা অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিল।
এদিকে সংবাদ প্রকাশের পর শিশুদের একনজর দেখতে থানায় ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। তাদের অনেকেই তিন মাস বয়সের শিশুটিকে দত্তক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কদ্দুস জানান, উদ্ধার হওয়া শিশুরদের মধ্যে ২ শিশুকে সমাজসেবা কার্যালয়ে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। আর তিন মাস বয়সী শিশুটিকে আপাতত নিরাপদ হেফাজতে রাখার পাশাপাশি সাময়িকভাবে দত্তক দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুদের মা কোথায় রয়েছেন এবং কী কারণে সন্তানদের রেখে চলে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের বুলডোজার ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের ধারণ করা দৃশ্য
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রকৌশলী বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে বহুতল ভবন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীজুড়ে পুলিশের নজরদারি-তল্লাশি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থেমে নেই নিষিদ্ধ আ.লীগের ককটেল ও আগুন সন্ত্রাস
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রলীগ-আ. লীগ জামাতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে -রাশেদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপের ৩ দেশে বোমা হামলার হুমকি, খালি করা হলো শত শত স্কুল
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












