বাবাকে গালাগাল-মাকে মারধর, ছেলের কারাদ-
, ১৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১১ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নীলফামারী সংবাদদাতা:
বাবা-মাকে গালাগাল ও মায়ের গায়ে হাত তোলার অপরাধে গোলাম রব্বানী (২৮) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজীব গ্রামে।
পরে গত জুমুয়াবার (৮ আগস্ট) রাত ১টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থানায় ভ্রাম্যমাণ আদালত রব্বানীকে এ সাজা দেয়। কারাদ-প্রাপ্ত ব্যক্তিকে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নীলফামারী জেলা হাজতে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু জানান, সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব গ্রামের আব্দুল মজিদের ছেলে গোলাম রব্বানী গত কয়েক বছর ধরে ব্যবসা করছিলো এবং সুন্দরভাবে জীবিকা নির্বাহ করে আসছিলো। হঠাৎ গত দুই-তিন মাস ধরে রব্বানী অতিরিক্ত টাকা রোজগারের আশায় অনলাইনে ক্যাসিনো গেম খেলা শুরু করে। ক্যাসিনোতে ব্যবসার পুঁজি শেষ করার পর বাড়ির জমানো টাকাও শেষ করে ফেলে।
জুমুয়াবার (৮ আগস্ট) গোলাম রব্বানী ক্যাসিনো খেলার টাকা জোগাতে বাড়ির গরুসহ অন্যান্য জিনিসপত্র বিক্রির চেষ্টা করলে তার মা ও বাবা বাধা দেয়। এ সময় গোলাম রব্বানী তার বাবাকে গালাগাল করে এবং সেই সঙ্গে তার মায়ের গায়েও হাত তোলে বলে শুনেছি।
পরে তার বাবা ও মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রীতম তাকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দ-প্রাপ্ত গোলাম রব্বানীকে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নীলফামারী জেলা হাজতে পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)