বাদুড়ের গুহায় ৬ হাজার বছর আগের স্যান্ডেল!
বিজ্ঞানীরা প্রায় দেড় বছর ধরে গবেষণা করে বের করেছে স্পেনে পাওয়া স্যান্ডেল তৈরি করা হয়েছিল ঘাষের সুতা দিয়ে। সেগুলো খুব টেকসইও ছিল। এ থেকে বিজ্ঞানীরা আরও একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, প্রযুক্তির জ্ঞান তখনকার মানুষের আয়ত্তে ছিল।
ছয় হাজার বছর আগের স্যান্ডেলের অস্তিত্ব এখনও কীভাবে টিকে আছে, তারও ব্যাখ্যা দিয়েছে বিজ্ঞানীরা। বলে রাখা ভালো, এশিয়া ও আফ্রিকায় এর চেয়ে পুরোনো মানুষের ব্যবহৃত জিনিসপত্রের সন্ধান মিলেছে।
গবেষকরা বলেছে, স্পেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্দালুসিয়া পর্বতে খনির সন্ধানকারী একদল মানুষ গুহাটির সন্ধান পায়। সেই গুহায় বাদুড়ের বসবাস। যে কারণে গুহাটির নাম বাদুড়ের গুহা। সেটি ভালোভাবে পর্যবেক্ষণ করার সময় সেখানে একগুচ্ছ জিনিস দেখতে পায় তারা। এগুলো মানুষের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র।
বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পায়, ওই গুহায় বিভিন্ন ধরনের ৭৬টি জিনিস ছিল, যার মধ্যে স্যান্ডেল একটি।
গবেষকদের ভাষ্য, কম আদ্রতা ও শীতল হাওয়া এই জিনিসগুলোকে হাজার হাজার বছর ধরে টিকিয়ে রেখেছে। ইউরোপের দক্ষিণাঞ্চলে সুতা থেকে তৈরি মানুষের ব্যবহৃত কোনো জিনিস এতদিন টিকে থাকার এটিই উৎকৃষ্ট নজির।
সে সময় মানুষ স্যান্ডেল তৈরিতে বিভিন্ন ধরনের ঘাষের সুতা ব্যবহার করত। তবে তা টেকসই করতে পালক ও চুনের মতো অন্য জিনিসও জুড়ে দিত।
২০০৮ সালে আর্মেনিয়ার একটি গুহায় সাড়ে ৫ হাজার বছর আগের চামড়ার তৈরি স্যান্ডেল পাওয়া গিয়েছিল। স্পেনে পাওয়া সুতার তৈরি স্যান্ডেল প্রমাণ করল, সুতা বুনে জিনিসপত্র তৈরির প্রযুক্তি তার আগেই শিখেছিল ইউরোপের মানুষ।
আন্দালুসিয়ার বাদুড়ের গুহায় স্যান্ডেলের সঙ্গে পাওয়া অন্যান্য জিনিসপত্রের মধ্যে রয়েছে- ঝুড়ি, কাঠের হাতিয়ার প্রভৃতি। সূত্র: বিবিসি
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।