বাণিজ্যের পথে বিপজ্জনক বাঁক, ঝুঁকির ওপর খাঁড়ার ঘা যানজট
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
উত্তর-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রবেশদ্বার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন। কিন্তু সেখানে পৌঁছানোর সড়কই এখন হয়ে উঠেছে বড় ঝুঁকির কারণ। শমশেরনগর বাজার হয়ে চাতলাপুর চেকপোস্ট পর্যন্ত সরু রাস্তা, ৮-১০টি বিপজ্জনক বাঁক এবং তীব্র যানজটের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী, চালক ও সাধারণ যাত্রীরা। উন্নয়ন ও সম্প্রসারণের দাবি দীর্ঘদিনের হলেও কার্যকর পদক্ষেপের অভাবে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথে বাড়ছে ঝুঁকি ও দুর্ভোগ।
শমশেরনগর বাজার থেকে চাতলাপুর চেকপোস্ট সড়কে অন্তত ৮-১০টি বিপজ্জনক বাঁক রয়েছে। সড়কের একাধিক স্থানে ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় প্রতিদিন পণ্যবাহী গাড়িগুলোকে চলতে হচ্ছে চরম সতর্কতার সঙ্গে।
জানা যায়, শমশেরনগর-চাতলাপুর সড়কে শুধু বিপজ্জনক বাঁক নয়, এই পথে যানবাহন চলাচলের সময় শমশেরনগর বাজারের সরু রাস্তা দিয়ে ভারি যানবাহন চলার সময় নিয়মিত যানজটে আটকা পড়তে হয়। শমশেরনগর বাজারের চৌমুহনীতে ট্রাফিক পুলিশের অনুপস্থিতি, রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বাজারকেন্দ্রিক ভিড় সব মিলিয়ে নিয়মিত যানজট লেগেই থাকে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা জানান, শমশেরনগর থেকে চাতলাপুর চেকপোস্ট পর্যন্ত এই সড়কে বেশকিছু বিপজ্জনক বাঁক রয়েছে। ছোট সড়ক হওয়ায় ও বাঁক থাকায় অনেক সময় সড়ক দুর্ঘটনা ঘটে। সড়কটি বড় করার জন্য বারবার দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এছাড়া শমশেরনগর বাজারে সবসময় যানজট লেগেই থাকে।
এ বিষয়ে মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ বলেন, চাতলাপুর চেকপোস্টের সড়কটি ১৮ ফুট চওড়া। তবে এই সড়ক আরও চওড়া হওয়ায় প্রয়োজন। এ বিষয়ে আমরা চিঠি পাঠিয়েছি ঢাকায়। এটি অনুমোদন হলে আশা করি সড়কটি বড় হবে। এছাড়া সড়ক যখন বড় হবে তখন বাঁকগুলো এমনিতেই আর থাকবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতির ‘নগ্ন প্রদর্শনী’র তীব্র নিন্দা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দ্রুত বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে দেশের অর্থনীতির গতি কমেছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপজেলা থেকে মহানগর: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যানজট কমাতে নতুন ছক, সরছে সায়েদাবাদ বাস টার্মিনাল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)