বাজারে গিয়ে ‘১০ বার ভাবতে হচ্ছে’ ক্রেতাদের
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ২১ মে, ২০২৩ খ্রি:, ০৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
নিত্যপণ্যসহ সব কিছুর দাম এখন আকাশছোঁয়া। ছয় মাসের ব্যবধানে সবজি, মাছ-গোশত, মুরগি, ডিম, পেঁয়াজ, আদা, চিনিসহ প্রতিটি পণ্যেরই দাম বেড়েছে দ্বিগুণ। এই র্দুমূল্যের বাজারে কোনো পণ্য কিনতে গিয়ে ১০ বার ভাবতে হচ্ছে ক্রেতাদের।
গতকাল জুমুয়াবার সকালে সরেজমিনে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বেশ কিছু সবজির দাম ১০০ শতাংশ, পেঁয়াজ ১০০ শতাংশ, ব্রয়লার মুরগি ১০০ শতাংশ, আদা ১০০ শতাংশ ছুঁইছুঁই করছে। বাজারে নিত্যপণ্যের মূল্য ১০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজধানীর বিভিন্ন সবজির বাজার ঘুরে দেখা গেছে, একমাস আগে ২০ টাকা যে পেঁপে ছিল, সেই পেঁপে কেজিপ্রতি ৬০ টাকা বেড়ে এক সপ্তাহ আগে ৮০ টাকা বিক্রি হয়। তবে এক সপ্তাহের ব্যবধানে ৯০ টাকা বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচ ছয় মাস আগে ৬০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ২৩০ বেড়ে ২৯০ টাকা, গত রমাদ্বান শরীফে শসা ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হলেও এক মাসের ব্যবধানে ৬০ টাকা বেড়ে ১০০ টাকা, প্রতি কেজি টমেটো ৫০ থেকে ৩০ টাকা বেড়ে ৮০ টাকা, ২০ দিনের ব্যবধানের আলুর কেজি ২৫ থেকে ১৫ টাকা বেড়ে ৪০ টাকা, এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ২৯ শতাংশ।
রাজধানীর শান্তিনগরে বাজার করতে আসা রিকশাচালক মানিক মিয়া বলেন, ‘আমার প্রতিদিন আয় ৪০০ টাকা আর ব্যয় এর চাইতে বেশি। বর্তমানে ঋণ করে চলি। আল্লাহ আমাদের খাওয়ার জন্য পেট দিয়েছেন। চোখ দিয়েছেন দেখার জন্য, হাত-পা দিয়েছেন কাজ করে চলার জন্য। কাজকর্ম ঠিকই করছি, কিন্তু বাজারের এমন অবস্থায় চলা দায় হয়ে পড়েছে। কোনো কিছু কিনতে গেলে এক বারের জায়গায় ১০ বার ভাবতে হয়।’
মানিক মিয়া বলেন, ‘জীবনটা কয়লা হয়ে যাচ্ছে। যে পেঁপে এক মাস আগে ২০-২৫ টাকায় কিনছি সেই পেঁপে ৯০ টাকায় বিক্রি করছে। এরকম হলে কোথায় যাব আমরা গরিবরা? কার কাছে গিয়া বলব আমাদের জন্য একটু দয়া করেন?’
রাজধানীর হাতিরপুল এলাকার জাকারিয়া নামে এক ক্রেতা বলেন, ‘সারাদেশের মানুষ মহাবিপদে আছে বাজার নিয়ে। আর আমরা যারা রাজধানীতে থাকি তাদের অবস্থা বেঁচে থেকেও মৃত্যুর সমান। সবকিছুর দাম নাগালের বাইরে চলে গেছে। ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে ২৩০ টাকা কেজি। যা দুই মাস আগেও ১৬০ টাকা দিয়ে কিনেছি।’
ফয়ছাল মিয়া নামে একজন বেসরকারি চাকরিজীবী রামপুরা বাজারে এসেছেন মাছ কিনতে। তিনি বলেন, ‘বাজারে আসলে চোখেমুখে অন্ধকার দেখি। প্রতি সপ্তাহে বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলছে। আগে সাতদিনে তিন থেকে চারদিন মাছ খেতাম। কিন্তু সবকিছুর দাম বেড়ে যাওয়ার কারণে সপ্তাহে একদিন মাছ কিনতে আসি। গত জুমুয়াবার (১২ মে) পাবদা মাছ ৪৫০ টাকা কেজি কিনেছি। কিন্তু আজকে ৫৫০ টাকা দাম চাওয়ায় কাতল ৩৫০ টাকা করে দুই কেজি ৭০০ টাকায় কিনেছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছাত্রদলের সংগঠনের কমিটির স্বচ্ছতার বিষয়ে ‘জিরো টলারেন্স’
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুবাইয়ে আ’লীগ নেতাদের সাম্রাজ্য
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ১৬
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ত্রিদেশীয় সীমান্তে আরাকান-ইউপিডিএফ-কেএনএফের ‘জোট’
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫৭ লাখ টাকার জাল নোটে স্বর্ণ কেনার চেষ্টা, হাতেনাতে ধরা
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ (১২ই রবীউল আউওয়াল শরীফ) পালনসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রতিরক্ষা চুক্তিতে সৌদির নিরাপত্তা নিশ্চিত হবে না: হুঁশিয়ারি ইরানের
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতিদের হামলায় সৌদি আরবে আহত ১১
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বগুড়ার এরুলিয়ায় ফের দুর্ঘটনা, এবার প্রাণ গেল স্বামী-স্ত্রীর
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার কাঠামো চূড়ান্ত: ইরানি কর্মকর্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












