মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
আপনাদের মতামত

“বাকৃবিতে সাড়ে ৩ ঘণ্টা দাঁড় করিয়ে র‌্যাগ দেওয়ায় ২৮ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার” হাইকোর্টের নিষেধাজ্ঞার পাশাপাশি সব কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‌্যাগিং কমিটি গঠনের নির্দেশ থাকার পরও নতুন করে র‌্যাগিং-এর ঘটনা হয় কী করে? শক্ত শাস্তিমূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া দরকার

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, সকাল ৭:১৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:২৩

(১ মার্চ, ২০২৩) হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলে, সম্প্রতি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক পরিচয় অপব্যবহার করছেন, যা তাদের রাজনৈতিক দলের ইমেজও নষ্ট করছে। এসব আদেশের পাশাপাশি হাইকোর্ট তার পর্যবেক্ষণ তুলে ধরে র‌্যাগিংসহ এ ধরনের কার্যক্রম বন্ধে বিশ্ববিদ্যালয়সমূহকে নির্দেশনা দিয়েছে।
২০১৯ সালের ৯ অক্টোবর র‌্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
তবে সেই নোটিশের জবাব না পেয়ে এই আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সেই রুলের নিষ্পত্তি করে রায় দিয়ে গত ১লা মার্চ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধে ‘অ্যান্টি র‌্যাগিং কমিটি’ গঠন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
কিন্তু এরপরও থেমে থাকে নি র‌্যাগিং। গত পরশু প্রাপ্ত খবরে জানা যায়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নিয়ম শেখানোর নামে একটানা সাড়ে তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখে প্রথম বর্ষের শিক্ষার্থীদের। র‌্যাগিংয়ের ঘটনায় ২৮ জনকে হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ফিশারিজ অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টায় বাকৃবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের রিডিং রুমে আমাদের প্রথম বর্ষের বেশ কিছু শিক্ষার্থীকে ডেকে আনেন হলের সিনিয়ররা। ডেকে এনে প্রথমে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে পরে হলের নিয়ম কানুন শেখানোর নামে সাড়ে তিন ঘণ্টা একটানা দাঁড় করিয়ে রেখে র‌্যাগ দেন। এ সময় আমাদেরকে বলা হয়, সিনিয়রদের সামনে সাইকেল চালানো যাবে না, মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহার করা যাবে না এবং যতবার দেখা হবে ততবার সালাম দিতে হবে। এ সময় তারা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করে এবং গালাগালি পর্যন্ত করে। এসব ঘটনায় প্রথম বর্ষের শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে এবং অসুস্থ হয়ে পড়ে।
প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটি বর্বরতার শামিল দাবি করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট জানান, এই ঘটনার সঙ্গে জড়িত ৫৬ শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। তবে তথ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনাটি প্রমাণিত হয় এবং দায়ীরা স্বীকার করায় হলের ২৮ শিক্ষার্থীকে এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত আমরা মনে করি র‌্যাগিং বন্ধে এই শাস্তি যথেষ্ট নয়।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আরও তদন্ত করা উচিত। আরো গুরুতর অভিযোগ আনা উচিৎ এবং তাহলে দায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া উচিত এবং সারা দেশে ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই শাস্তি বিবরণ ছড়িয়ে দেয়া উচিত। এবং আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে আগে থেকেই বিশেষ করে যেদিন যে ডিপার্টমেন্টে র‌্যাগিং হতে পারে সেখানেই প্রতিরোধী ব্যবস্থা রাখা উচিত।

-মুহম্মদ ওয়ালীউল্লাহ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? ১৬ ঘণ্টা আগে পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা… ১১ অক্টোবর, ২০২৬