বাকস্বাধীনতা চর্চা করলে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেয়া হচ্ছে -টিআইবি
, ০৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ রবি, ১৩৯৪ শামসী সন , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, এখন মামলার সংখ্যা বিগত বছরের তুলনায় বেড়েছে। ৮৯ জনকে আটক করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে। বাকস্বাধীনতার চর্চার কারণে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেয়া হচ্ছে; আটক করা হয়Ñএটি ২৪ পরবর্তী বাংলাদেশের কাছে প্রত্যাশিত ছিল না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকার টিআইবি কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, নারী, কন্যাশিশু ও মানুষের জীবনের নিরাপত্তা ও নিরাপত্তাহীনতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি যৌক্তিক কারণেই হয়তোবা এখনও আগের মতো স্বাভাবিকতায় ফিরে আসেনি। পুলিশ পুরোপুরি তাদের জায়গায় সঠিকভাবে দাঁড়াতে পারেনি। তা সত্ত্বেও বেশ কিছু বিষয়ে আমাদেরকে উদ্বিঘœ হতে হয়- নারী, কন্যাশিশুর প্রতি সহিংসতার ঘটনা অন্তত ১,৭৩০-এর বেশি ঘটেছে। যার মধ্যে ৫০৩টি সম্ভ্রমহরণের ঘটনা, অন্তত ৫০ জনের মৃত্যু ঘটেছে।
তিনি বলেন, আটকে নির্যাতন- যেটা টর্চার ইন কাস্টডি; এটাতো একদম হওয়ার কথাই ছিল না, এখনও এই ঘটনা ঘটেছে এবং সরাসরি আইন প্রয়োগকারী সংস্থার হাতে ৭ জনের মৃত্যু ঘটেছে। অন্তত একটা ডিস্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে, যেখানে একটা আইন প্রয়োগকারী সংস্থা জড়িত। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সত্যিকারের অর্থে উদ্বিগ্ন করে।
তিনি আরও বলেন, অবস্থা আগের মতোই এবং যেটা বিশেষ করে ২৪ পরবর্তী বাংলাদেশে। বিশেষ করে মানবাধিকার, সুরক্ষা, ন্যায়বিচার এবং রাষ্ট্রকাঠামোকে জবাবদিহিমূলক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ধরনের আইন- সকল আইনের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিনাজপুরে শিশু হত্যা ও মামলা নিতে পুলিশের টালবাহানার অভিযোগে মহাসড়ক অবরোধ, আগুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এমপি নজরুলের সেই স্ত্রীর মৃত্যু, মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব প্রশ্ন সামনে আসছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)