নিজস্ব প্রতিবেদক:
উপহারের মোড়কে ঘুষ লেনদেনকে বৈধতা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে বক্তব্য প্রত্যাহার, সরকারের অবস্থান স্পষ্ট করা এবং প্রতিমন্ত্রীর জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে টিআইবি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি জানায়, গত ১০ নভেম্বর এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদেঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে উপজাতি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার উপজাতি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সংসদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে ৪৩৫ বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে দ- কার্যকর করা ছাড়া আর কোনো আইনি বিকল্প নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই বক্তব্য দেন।
চিফ প্রসিকিউটর বলেন, বিচারিক প্রক্রিয়ায় সাজাপ্রাপ্ত এবং বিদেশে পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। দেশের বিদ্যমান আইনে সুনির্দিষ্টভাবে বলা আছে, ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির সাবেক বা বর্তমান নেতাকর্মীদের সবার সভা-সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
লন্ডন থেকে দেশে ফিরে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যেà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে দুই-তিনটি বিল পাসসহ ৬টি বিল নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া সংক্ষিপ্ত এ অধিবেশনে সংবিধান সংস্কার ইস্যুতে উত্তপ্ত হতে পারে সংসদ।
আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
সংশ্লিষ্টরা জানান, এ অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরব বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৩) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রফিকুল ইসলামের জন্মতারিখ ১৯৬৭ সালের ১ ডিসেম্বর। ৫৯ বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৩ (১) (ক) ধারা অনুযায়ী আগামী ৩০ নভেম্বর তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
এ ছাড়া, ছুটি প্রাপ্যতা থাকায় একই আইনের ৪৭ ধারা অনুযায়ী ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত এক বছরের জন্য পূর্ণ গড় বেতনে অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে।
প্রজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার কথা বলে তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতারক চক্র। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়ার পর কর্মসূচিটি নিয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ঋণ পাওয়ার আশ্বাস দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অর্থ দাবি করলে তা না দেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হà বাকি অংশ পড়ুন...
এদিন সকাল থেকে আশুলিয়ার জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের মুখে অন্তত ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। নিশ্চিন্তপুর এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। এতে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও বর্তমানে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া, শিল্পাঞ্চল আশুলিয়ার অন্যান্য এলাকা জিরানী, পলাশবাড়ী, ইপিজেড সহ সব এলাকার পোশাক কারখানাগুলো সচল রয়েছে।
অন্যদিকে, গতকাল হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, বিশেষ মহল ও একটি রাজনৈতিক দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
রাজধানীর মিরপুরে গতকাল টানা তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
এ পরিস্থিতিতে এদিন মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন ডিএনসিসি প্রশাসক। পোশাকশ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রামে একটি মামলার সাক্ষী একজন পুলিশ সদস্য। কিন্তু বদলি হয়ে তিনি বর্তমানে খুলনায় কর্মরত আছেন। মামলায় সাক্ষ্য দেয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে চট্টগ্রামে আসতে হবে, কিন্তু অনেকদিন ধরেই তিনি উপস্থিত হননি বা হতে পারেননি।
এটি একটি উদাহরণ হিসাবে বলা হলেও বাংলাদেশের বিভিন্ন আদালতে জমে থাকা অনেক মামলার ক্ষেত্রে এই জটিলতা বেশ পরিচিত। এর ফলে দিনের পর দিন মামলার তারিখ যেমন পেছাতে থাকে, তেমনি বিলম্বিত হয় সামগ্রিক বিচার প্রক্রিয়া।
দেশের বিচার প্রক্রিয়ায় এই বিষয়টিকে একটি পদ্ধতিগত জটিলতা হিসেবেই দেখছেন আইন ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শ্রম আইনে নির্ধারিত সুবিধার বাইরেও শ্রমিকদের বিভিন্ন বাড়তি সুযোগ-সুবিধা দেওয়ার জন্য পরিচিত গাজীপুরের বেশ কয়েকটি বড় তৈরি পোশাক কারখানায় গত দুই দিনে হামলার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আরও ভাঙচুর ও লুটপাটের আশঙ্কায় এসব কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে মালিকপক্ষ।
মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ চলছে। কারখানা মালিকদের অভিযোগ, এ আন্দোলনের মধ্যে এসব হামলার বেশিরভাগই করেছে বহিরাগত, বা অন্য কারখানার শ্রমিক বা শ্রমিক নামধারীরা।
মালিকরা বলেন, নিজেদের কারখঠবাকি অংশ পড়ুন...
তৎকালীন বাংলায় অনেক বিখ্যাত মাদরাসা, ‘মাদরাসা-বাড়ি’ ও ‘দরস-বাড়ি’ (অর্থাৎ স্কুল ও কলেজ; ‘দরস’ মানে পাঠ বা শিক্ষা, আর ‘বাড়ি’ মানে ভবন বা প্রতিষ্ঠান) ছিল, যেখানে শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছিল।
নাওহাটা থেকে প্রাপ্ত বালকা খানের (৬২৬-৬২৮ হিজরি, ১২২৯-১২৩১ খ্রিস্টাব্দ) শাসনামলের একটি প্রাচীন শিলালিপিতে এমন একটি মসজিদের উল্লেখ পাওয়া যায়, যা ওই অঞ্চলে একটি উচ্চতর শিক্ষাকেন্দ্র হিসেবেও কাজ করত;
রাজধানী গৌড় উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। ত্রয়োদশ শতাব্দীতেই সেখানে অসংখ্য মসজিদ (এই অঞ্চঠবাকি অংশ পড়ুন...












