বাইক ও ব্যাটারি অটোরিকশা চালালেও দিতে হবে কর!
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ মে, ২০২৬ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আগামী (২০২৬-২৭) অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণ বাড়াতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে নতুন করে করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। মোটরসাইকেলে সিসিভেদে বছরে দুই হাজার থেকে ১০ হাজার টাকা এবং এলাকাভেদে ব্যাটারিচালিত অটোরিকশায় এক হাজার থেকে পাঁচ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব থাকছে।
অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাকেও করের আওতায় আনতে চায় সরকার। প্রস্তাব অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী অটোরিকশার জন্য বছরে পাঁচ হাজার টাকা, পৌরসভা এলাকায় দুই হাজার টাকা এবং ইউনিয়ন পর্যায়ে এক হাজার টাকা কর নির্ধারণ করা হতে পারে।
সারা দেশে বর্তমানে ৭০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। এসব যান নিবন্ধনের আওতায় আনতে সরকার গত বছর ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করে। সেখানে নিবন্ধন সনদ, ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।
জানতে চাইলে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম বলেন, এই বাহনকে রেজিস্ট্রেশনের আওতায় আনার মাধ্যমে স্বীকৃতি দেওয়া হলে এ উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশাপাশি সারা দেশে প্রায় ৭০ লাখের মতো রিকশা-অটোরিকশা আছে, তাদের কাছ থেকে ন্যূনতম কর নেওয়া হলে দেশের রাজস্ব খাতে পরিবর্তন আসবে। ব্যাটারিচালিত মোটরযান আমদানি বা এর ব্যাটারি কিংবা অন্য সরঞ্জামাদিতে কর বাড়ালে এ খাত ক্ষতিগ্রস্ত হবে।
এছাড়া প্রথমবারের মতো মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কোনো কর দিতে হবে না। তবে ১১১ থেকে ১২৫ সিসির বাইকে বছরে দুই হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির ক্ষেত্রে পাঁচ হাজার এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হবে।
বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮ লাখ ৭০ হাজার। এর মধ্যে করযোগ্য বাইকের সংখ্যা প্রায় ৩৮ লাখ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গড়ে প্রতিটি বাইক থেকে চার হাজার টাকা করে কর আদায় করা গেলে সরকারের কোষাগারে বছরে প্রায় ১ হাজার ৫২০ কোটি টাকা যোগ হতে পারে।
আসন্ন বাজেটে যেসব প্রস্তাব দিলেন বিদেশি বিনিয়োগকারীরা
বর্তমানে মোটরসাইকেলের জন্য এককালীন নিবন্ধন ফি ও নির্দিষ্ট সময় পরপর রোড ট্যাক্স দিতে হয়। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে ফিটনেস নবায়ন বা সংশ্লিষ্ট প্রক্রিয়ার সময় অগ্রিম আয়করও দিতে হবে। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এই কর সমন্বয়ের সুযোগ থাকবে।
অন্যদিকে মোটরসাইকেল শিল্প সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, নতুন কর আরোপের ফলে বিক্রি ও উৎপাদন কমে যেতে পারে। দেশে গত এক দশকে মোটরসাইকেল শিল্পে বড় বিনিয়োগ হয়েছে।
জানতে চাইলে মোটরসাইকেল ডিলার অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ও এটলাস ট্রেডার্সের স্বত্বাধিকারী শামসুল আরেফিন বলেন, তেল সংকটের কারণে তিন-চার মাস ধরে মোটরসাইকেলের বাজারে মন্দা। এখন আবার অগ্রিম আয়কর বসলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হবো। ক্রেতাদের ওপর খরচের চাপ বেড়ে যাবে। আমরা এনবিআরের সঙ্গে আগেও বসেছি, ঈদের পর আবার বসবো এই কর প্রত্যাহার করতে বলবো।
হোন্ডার চিফ মার্কেটিং অফিসার শাহ আশেকুর রহমান বলেন, এখাতে সংকট আরও বাড়বে। নি¤œ আয়ের মানুষ যারা কম সিসির মোটরসাইকেল চালান তাদের ওপর প্রভাব পড়বে।
অন্যদিকে রডের ওপর ভ্যাট বাড়ানোর চিন্তা করছে সরকার, যা বাড়ি নির্মাণ ব্যয় বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে ফটোস্টুডিও খাতে ভ্যাট বাড়ানোর প্রস্তাব থাকায় ছবি তোলার খরচও বাড়তে পারে। ভোক্তা পর্যায়ে পড়তে পারে এই ভ্যাটের খড়্গ।
রিহ্যাবের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া বলেন, এ খাতে খরচ বাড়লে নির্মাণ খাত বড় বিপদে পড়বে। যুদ্ধের প্রভাবে বর্তমানে নির্মাণ শিল্পের সব কাঁচামালের দামই চড়া। কয়েক মাস ধরে রডের দাম বাড়ছে। এ অবস্থায় রিহ্যাবসহ অন্যান্য সংগঠনের সমন্বিত পদক্ষেপের প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












