বাংলিশ কথা বলা কী উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট কাজ? (১)
এমন অনেক শব্দ আমরা এখন প্রতিনিয়ত বলছি। এমন নয় যে এসব শব্দের বাংলা শব্দ নেই। কিন্তু তারপরও আমরা এসব ইংরেজী শব্দ জোর করে বাংলা ভাষার অংশ বানাচ্ছি, যা খুবই উদ্বেগজনক। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল ব্যবহারের দরুণ এসব ইংরেজী শব্দের আগ্রাসী ব্যবহার তৈরী হয়েছে, যা খুবই ভয়ানক।
শুধু শব্দের ব্যবহারে এখন বিষয়টি সীমাবদ্ধ নেই। বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যে এখন বাংলা কথার মধ্যে আধা ইংরেজী বাক্য জুড়ে দেয়ার একটা লক্ষণ দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি মহামারী আকার ধারণ করেছে। যেন বাংলা ভাষার মধ্যে ইংরেজী শব্দ-বাক্য বলা এখন আধুনিক কেতাদূরস্তের লক্ষণ।
আমরা আমাদের নতুন প্রজন্মকে ভিন্ন একটি ভাষায় কথা বলতে অবাধে ছেড়ে দিচ্ছি, এটা বাঙালী জাতির অস্তিত্বের জন্য এক বড় সংকট। কারণ ভাষা হচ্ছে সংস্কৃতির একটি অংশ। সংস্কৃতির যেমন আগ্রাসন আছে, তেমনি ভাষারও আগ্রাসন আছে। উদাহরণ স্বরূপ- নতুন প্রজন্ম ইংরেজী নববর্ষ, ভালোবাসা দিবস, কনসার্ট, ডিজেসহ বিভিন্ন পশ্চিমা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ছে। বিষয়টি নিয়ে আমাদের মধ্যে বেশ উদ্বেগ উৎকণ্ঠা দেখা যায়। কিন্তু নতুন প্রজন্ম যে ইংরেজী ভাষার আগ্রাসণে প্রতিনিয়ত আক্রান্ত সেটা নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। !
বাংলা ভাষার উপর ইংরেজীর অবাধ আগ্রাসনের একটি বড় কারণ সম্ভবত, আমাদের দেশে বাংলা ভাষার সাথে ইংরেজী মিশিয়ে কথা বলাটা মর্যাদার বিষয় মনে করে। ভাবখানা এমন, যে যত ইংরেজীতে কথা বলবে সে তত জাতের লোক। অথচ মাতৃভাষার সাথে ইংরেজী শব্দ মিশ্রিত করে ব্যবহার যে চরম নিচু শ্রেণীর কাজ সেটা সে বুঝতে পারে না।
ইতিহাস বলে, ইংরেজ বেনিয়ারা ২০০ বছর এ অঞ্চল দখলদারিত্বের সময় আমাদের উপর জোর করে তাদের ইংরেজী ভাষা চাপিয়ে দেয়। আমাদের পড়ালেখা, অফিস, আদালত সর্বত্র ইংরেজী প্রচলন করে। ইংরেজরা আজ থেকে ৭৬ বছর আগে এ অঞ্চল থেকে চলে গেছে ঠিক, কিন্তু তাদের ভাষার দখল থেকে এ অঞ্চলের মানুষ বের হতে পারেনি। বিশেষ করে অতি সম্প্রতি তাদের ভাষার আগ্রাসন আরো বেড়েছে, এটাই সবচেয়ে উদ্বেগের বিষয়।
-এস হাবীব।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।