বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলি-হত্যা থামছে না
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯২ শামসী সন , ১৪ জুলাই, ২০২৪ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে কটি বিষয় নিয়ে অস্বস্তি আছে, সেগুলোর একটি হলো সীমান্ত হত্যা। বাংলাদেশের পক্ষ থেকে অনেক দিন ধরে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার তাগিদ দেয়া হচ্ছে ভারতীয় কর্তৃপক্ষকে। ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সীমান্ত সম্মেলন বা পতাকা বৈঠকে প্রতিবারই সীমান্তে আর গুলি চালাবে না বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতি আর রক্ষা হয় না। সরকারি-বেসরকারি বিভিন্ন সূত্রের তথ্য বলছে, গত পাঁচ বছরে সীমান্তে গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৫২ বাংলাদেশি।
চলতি বছরের ৫ মার্চ ঢাকার পিলখানায় ‘বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৪তম সীমান্ত সম্মেলন’ শুরু হয়। আর ৯ মার্চ সকালে যৌথ আলোচনার পর দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় ওই সম্মেলন। ঢাকায় সীমান্ত সম্মেলনে অংশগ্রহণ শেষে বিএসএফের প্রধান ফিরে যাওয়ার পর সীমান্তে আরও মারমুখী হয়ে ওঠে বিএসএফ সদস্যরা, যা রীতিমতো বিস্ময় সৃষ্টি করে।
সীমান্ত হত্যার ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, সীমান্তে গুলিতে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যেখানে দুজন নিহত হন, সীমান্ত সম্মেলনের পরের তিন মাসে সেখানে নিহতের সংখ্যা দাঁড়ায় ১১। প্রতিবারই গুলিতে মানুষ খুনের পর বিএসএফ সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালানোর কথা বলে থাকে।
তাদের দাবি, সীমান্ত পার হয়ে বাংলাদেশিরা তাদের ওপর আক্রমণ করায় গুলি চালাতে বাধ্য হন। কিন্তু নিরস্ত্র সাধারণ মানুষ কীভাবে সশস্ত্র বাহিনীর ওপর আক্রমণ করে, সেই প্রশ্নের জবাব কখনোই দেয় না বাহিনীর কর্মকর্তারা।
বিএসএফ সদস্যরা জবাবদিহির বাইরে থাকার কারণেই সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা। সীমান্ত হত্যা নিয়ে খোঁজখবর রাখা কেউ কেউ বলছেন, ভারতীয় সীমান্তরক্ষীরা ছোট ছোট ঘটনায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করে নিজেদের সক্ষমতা দেখানোর চেষ্টা করেন। বিএসএফের মানুষ মেরে ফেলার জন্য গুলি চালানোর দৃষ্টিভঙ্গি জাতীয় ও আন্তর্জাতিক আইনে মানুষের জীবনের অধিকার লঙ্ঘন করে।
সম্প্রতি বাংলাদেশের ভূখ- ব্যবহার করে ভারতের রেল ট্রানজিট নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সরকারপ্রধানের বৈঠকে। এরপরই বাংলাদেশের ভেতর ভারতের ট্রেন চলাচলের প্রসঙ্গ তুলে সীমান্ত হত্যার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বস্তরে প্রতিবাদ করছে সাধারণ মানুষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












