বাংলাদেশ সফরে আসতে পারেন শেহবাজ শরিফ-আসিম মুনির
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিন দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য এই সফরকে ঘিরে কূটনৈতিক মহলে আলোচনা বাড়ছে।
পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক দশকের টানাপড়েনের পর ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে এই সফরকে দেখা হচ্ছে। সফরটি বাস্তবায়িত হলে এটি হবে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
প্রস্তাবিত সফরের সময়সূচি এমন এক সময়ে সামনে এসেছে, যখন বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সময়কাল আঞ্চলিক কৌশলগত বার্তা এবং বৃহত্তর ভূরাজনৈতিক হিসাব-নিকাশের ইঙ্গিত বহন করছে।
সফরটি হলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, শিল্প সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়গুলো আলোচনার কেন্দ্রে থাকতে পারে। পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সবচেয়ে সংবেদনশীল বিষয় হিসেবে উঠে আসতে পারে প্রতিরক্ষা সহযোগিতা। ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই খাতে সম্পর্ক সীমিত থাকলেও নতুন করে প্রযুক্তি ও সামরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম উন্নয়ন এবং সামরিক প্রশিক্ষণ বিনিময়ের মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ও আলোচনায় থাকতে পারে, যদিও এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। রাজনৈতিক পরিবর্তনের পর কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের মত।
এরই অংশ হিসেবে উচ্চপর্যায়ের সফর, ভ্রমণ সুবিধা বৃদ্ধি, বাণিজ্য রুট পুনরায় সক্রিয়করণ এবং বিভিন্ন সহযোগিতা চুক্তির আলোচনা সামনে এসেছে। তবে সম্ভাব্য এই সফর নিয়ে এখনো উভয় দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তথ্যসূত্র : পাকিস্তান অবজারভার
আরও পড়ুন
সব ›
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব…
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে…
বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি
সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্…
চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি…
‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি
ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী…
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।