ডাকাতিকৃত গরুর গোশত সুপারশপে বিক্রি হতো: পুলিশ
সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে চাঞ্চল্যকর গরু ডাকাতির ঘটনায় একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ডাকাতি হওয়া গরু জবাই করে রাজধানীর বিভিন্ন সুপারশপে গোশত সরবরাহের অভিযোগে ডাকাত সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সলঙ্গা থানা পুলিশ।
গতকাল শনিবার (১৬ মে) দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত বছর ১৭ এপ্রিল কোরবানির ঈদের আগে চট্টগ্রামের বাসিন্দা আমানুল্লাহ উত্তরবঙ্গ থেকে ১৪টি ষাঁড় গরু কিনে ট্রাকে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। গভীর রাতে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সালঙ্গা এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দল তাদের ব্যবহৃত পিকআপ দিয়ে গরুবাহী ট্রাকটির গতি নিয়ন্ত্রণ করে। এরপর অস্ত্রের মুখে ট্রাকের চালক, হেলপার ও গরুর রাখালকে জিম্মি করে হাত-পা বেঁধে নিজেদের পিকআপে তুলে নেয়। পরে গরুসহ ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার পর সালঙ্গা থানায় মামলা হলেও দীর্ঘদিন রহস্য উদঘাটন সম্ভব হয়নি।
সম্প্রতি সলঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সক্রিয় সদস্য হাসান ওরফে রিপনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে রিপন ডাকাতির সঙ্গে জড়িত ১২ সদস্যের সংঘবদ্ধ চক্রের তথ্য জানায়।
তদন্তে জানা যায়, ডাকাতি করা গরুগুলো ঢাকার আশুলিয়ার এনায়েতপুর এলাকায় অবস্থিত জিয়ার খামারে বিক্রি করে। জিয়া গরুগুলো দ্রুত জবাই করে রাজধানীর বিভিন্ন অভিজাত সুপারশপ ও গোশত সরবরাহ চেইনে সরবরাহ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে জিয়া ও তার সহযোগী আলিমকে গ্রেপ্তার করে।
সলঙ্গা থানার (ওসি) এনামুল হক বলেন, রিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঘটনায় জড়িত অন্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ডাকাতির পর গরু জবাই করে রাজধানীতে গোশত সরবরাহের বিষয়টি উদ্বেগজনক। পুরো চক্র আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।