বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ছিদ্র করে তেল চুরি!
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে। জুমুয়াবার সকালে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ফেরোশাডাঙ্গা চক ইসবপুর এলাকায় এ তেল চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে ছয় ফুট গর্ত করা হয়েছে। মূল পাইপ ফুটো করে তাতে স্ক্রু লাগানো হয়েছে। সেখান থেকে একটি পৃথক চিকন পাইপ লাগানো হয়েছে।
পার্বতীপুর রিসিভ টার্মিনাল (আরটি) কর্মকর্তা প্রবীর হীরা জানায়, জুমুয়াবার ভোর পাঁচটায় পাইপলাইনের পার্বতীপুর রাউটারের মাধ্যমে বুঝতে পারি, কোথাও পাইপ ফুটো হয়েছে এবং তেল বের হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় লাইনম্যান হিসেবে পাঁচজন কর্মরত রয়েছে। তৎক্ষণাৎ লাইনম্যান জাহাঙ্গীরকে বিষয়টি জানানো হয়। তিনি বিভিন্ন স্থান ঘুরে চক ইসবপুর এলাকায় তেলের ঘ্রাণ পান। পরে বেলা ১১টায় পার্বতীপুর আরটি প্রতিনিধি, থানা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের উপস্থিতিতে ওই স্থানের মাটি খোঁড়া হয়। সেখানে ১০ ইঞ্চি পাইপলাইনের মধ্যে নতুন সকেট ও চিকন পাইপ লাগানো দেখতে পাই। ওই চিকন পাইপ দিয়ে তেল চুরির চেষ্টা করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।