বাংলাদেশ নিয়েই হবে স্বাধীন খ্রিষ্টান রাষ্ট্র! ষড়যন্ত্র ফাঁস মিজোরামের মুখ্যমন্ত্রীর (১)
বাংলাদেশ, ভারত ও মিয়ানমার এই তিন দেশের সীমান্ত এলাকায় একটি স্বাধীন খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে ‘কুকি, চিন ও জো’ এই তিন নৃজাতিগোষ্ঠীর মধ্যে ঐক্যেরও ডাক দিয়েছে লালদুহোমা। গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ম্যারিল্যা-ে ও ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে দেয়া এক ভাষণে সে এ আহবান জানিয়েছে।
ইন্ডিয়ানা পোলিস শহরে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে লালদুহোমা চিন-কুকি-জো জনগোষ্ঠীে ক নিয়ে বলে, ‘আমরা একই জাতি। ভাই ও বোনেরা! আমরা একে অপরের থেকে বিভক্ত বা আলাদা হতে পারি না। যদি কোনো দেশের সীমানাও থাকে, একটি সত্যিকারের জাতি এই ধরনের সীমাবদ্ধতা অতিক্রম করে। আমরা অন্যায়ভাবে বিভক্ত হয়েছি, তিনটি ভিন্ন দেশে তিনটি ভিন্ন সরকারের অধীনে থাকতে বাধ্য হয়েছি, এবং এটি এমন কিছু যা আমরা কখনই মেনে নিতে পারি না। ’
মেরিল্যান্ডে ‘মিজো ডে’ উপলক্ষে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে সে আরো জানায়, ভারত, মিয়ানমার ও বাংলাদেশে ছড়িয়ে থাকা এই জাতিগুলো ভারতের মধ্যেই একত্র হওয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। ’ এছাড়া, সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাতকারেও বহুল আলোচিত ‘গ্রেটার মিজোরাম’ ধারণাকে সামনে এনেছে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। এদিকে স্বাধীন খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধীতা করে উদ্বেগ প্রকাশ করেছে মণিপুর রাজ্য সরকার।
উল্লেখ্য বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল আর্মি’ এই নৃগোষ্ঠীরই অর্ন্তভূক্ত। কুকি-চিন-মিজো অঞ্চলের লোকেরা, সাম্প্রতিক বছরগুলিতে, নিজেদেরকে সম্মিলিতভাবে 'জো' সম্প্রদায়ের লোক হিসাবে পরিচয় দিচ্ছে। এই তিন জাতির লোকেরা মিয়ানমারের চিন রাজ্য, ভারতের মিজোরাম রাজ্য, মণিপুরের কুকি অধ্যুষিত এলাকা এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বসবাস করছে।
এই নৃগোষ্ঠীর অধিকাংশই বিভিন্ন উপজাতি থেকে ধর্মান্তরিত খ্রিস্টান। ব্রিটিশ শাসনামলে খ্রিস্টান মিশনারিরা তাদের ধর্মান্তরিত করা শুরু করে এবং ব্রিটিশরা উপমহাদেশ ত্যাগ করার পরও ইউরোপ-আমেরিকান বিভিন্ন খ্রিস্টান মিশনারী এনজিওগুলো এই ধর্মান্তরকরণ এখনো চালু রেখেছে।
এই জনগোষ্ঠীর একটি অংশ নিজেদের বিলুপ্ত হয়ে যাওয়া এক ইহুদি গোত্রের বংশধর মনে করে। এদের পুনরেকত্রীতকরণে অনেকদিন ধরেই এখানে সক্রিয়ভাবে কাজ করছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলে এবং নিকটেই বঙ্গোপসাগরের সুবিধা থাকায় বৃহত্তর খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা জন্য অধিক সুবিধাজনক হওয়ায় তারা এই অঞ্চলকে বেছে নিয়েছে। যে রকম ইহুদীরা ফিলিস্থিনকে বেছে নিয়েছিলো।

প্রকাশিত স্বাধীন খ্রিষ্টান রাষ্ট্রের মানচিত্র
-মুহম্মদ জুলফিকার হায়দার।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।