বাংলাদেশ চীন ঘনিষ্ঠতার জবাবে, মুক্তিযুদ্ধকালীন বিমানঘাঁটি পুনরায় সচল করছে ভারত
, ২৯ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান চীনা ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে পূর্ব সীমান্তে কৌশলগত অবস্থান মজবুত করতে ভারত সরকার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত একটি পরিত্যক্ত বিমানঘাঁটি পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অবস্থিত এই বিমানঘাঁটিটি ভারতীয় বিমানবাহিনী (IAF) ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে ব্যবহার করেছিলো।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এই ঘাঁটিটি পুনরায় চালু হলে তা ভারতীয় বিমানবাহিনীর পূর্বাঞ্চলীয় সক্ষমতা বাড়াবে এবং বাংলাদেশের অভ্যন্তরে বা সীমান্তবর্তী এলাকায় চীনের প্রভাব মোকাবেলায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্লেষকরা বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামো, প্রতিরক্ষা ও বাণিজ্য খাতে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে, যা ভারতকে কৌশলগতভাবে নতুন করে চিন্তা করতে বাধ্য করেছে। বিশেষ করে বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি এবং ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (BRI)-এ বাংলাদেশের অংশগ্রহণ, দিল্লির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছে, “এই বিমানঘাঁটিটি পুনরায় চালু হলে শুধু প্রতিরক্ষা নয়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতেও কাজে আসবে। এটি একাধারে কৌশলগত ও কার্যকর পদক্ষেপ।”
প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ভারত এই ঘাঁটি ব্যবহার করে বাংলাদেশের মুক্তিবাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে। যুদ্ধের পর ঘাঁটিটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিলো।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ভারতের ‘লুক ইস্ট’ ও ‘অ্যাক্ট ইস্ট’ নীতির সামরিক দিকটিকেও জোরদার করছে। সূত্র: এনডিটিভি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)