বাংলাদেশে উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে দেওয়া হয় ২৯ মিলিয়ন ডলার
রাজনৈতিক পরিম-ল শক্তিশালীকরণে বাংলাদেশের অজ্ঞাত একটি ফার্মকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা ইউএসএইডের ২ কোটি ৯০ লাখ ডলার দেয়া নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের (সিপিএসি) শেষ দিনে ওই মন্তব্য করেছে সে।
সিপিএসিতে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেছে, বাংলাদেশের রাজনৈতিক পরিম-ল শক্তিশালীকরণের বিষয়টি ব্যবহার করা হয়েছে উগ্র বামপন্থি কমিউনিস্টদের ক্ষমতায় আনতে। বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গেছে রাজনৈতিক পরিম-লকে শক্তিশালীকরণ ও তাদের সহায়তা করতে; যাতে তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে পারেন।
এর আগে, গত জুমুয়াবার ওয়াশিংটনে গভর্নরদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সে বলেছিলো, বাংলাদেশের যে ফার্মকে ২ কোটি ৯০ লাখ ডলার দেওয়া হয়েছে, সেটিতে মাত্র দুজন লোক কাজ করে। তার এমন বক্তব্য নিয়ে দেশে চলছে তুমুল আলোচনা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।