বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র -পলক
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সামিন, ১৩৯১ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০২ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেছেন, আমেরিকা বাংলাদেশের সঙ্গে রপ্তানি বাড়ানো, বিনিয়োগ বাড়ানো এবং বিশেষ করে আইসিটি খাত নিয়ে কাজ করতে আগ্রহী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে এসব আলোচনা হয়।
বৈঠক শেষে পলক উপস্থিত সাংবাদিকদের বলেন, সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নে যুক্তরাষ্ট্র সহযোগী হবে, সুনির্দিষ্ট করে আইসিটি খাতে। এছাড়া মার্কিন শীর্ষ আইসিটি প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতা বাড়াতে করণীয় নির্ধারণ নিয়েও কথা হয়েছে। সাইবার নিরাপত্তায়ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র।
নতুন সরকারের মন্ত্রিসভার কোনো সদস্যের সাথে দেখা করতে আসা মানেই দুইদেশের সম্পর্ক ঠিকঠাক রয়েছে এবং ভবিষ্যতেও আরও সম্প্রসারিত হবে, জানান পলক।
প্রতিমন্ত্রী বলেন, আগামীতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো হবে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে ভাবছে না সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম স্বাভাবিক হতে সময় লাগবে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আন্তর্জাতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করবে আমিরাত
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ১০ শতাংশ তেল রফতানি ক্ষমতা হারালো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাতভর হামলা-পাল্টা হামলা চলেছে লেবানন-ইসরাইলের মধ্যে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে -লেবানননে দখলদার হামলা নিয়ে শঙ্কা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রযুক্তি খাতে চাকরি হারিয়েছেন প্রায় ৮০ হাজার কর্মী
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংসদে পাস হলো যে ২০টি বিল
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কান্না করায় নিজ সন্তানকে হত্যা, মায়ের স্বীকারোক্তি!
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থাইল্যান্ডের রিসোর্টে ২১ বাংলাদেশি আটক
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)