বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের দম্পতিকে পাঠানো হয়েছে বাংলাদেশে
, ১৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েতের হরিহরপুরের বাসিন্দা ফজের ম-ল ও তসলিমা ম-ল। এই দম্পতিকে সম্প্রতি মহারাষ্ট্রে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়। নিজেদের আসল পরিচয়পত্র দেখানো হলেও পুলিশ কোনও কথা কানে তোলেনি বলে অভিযোগ। গত ১০ জুন নয়ানগর থানার পুলিশ বাগদার বাসিন্দা যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তাদের পরিচয়পত্র থানায় পাঠাতে বলা হয়। ফজের ম-লের বাবা তাহাজুল ম-ল সেসব নথি কথামতো পাঠিয়েছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় নথিপত্র পাঠালেও এই দম্পতিকে ছাড়া হয়নি।
গত শনিবার একটি ফোন পেয়ে মাথায় হাত পরিবারের। এদিন সকালে বাংলাদেশের দিনাজপুর থেকে বিজিবির ফোন আসে বাগদার ওই পরিবারের কাছে। জানানো হয়, ওই দম্পতিকে পুশব্যাক করে অন্য বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশে পাঠানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিক হিসেবে ফজের বাইরে কাজ করতে গিয়েছিলেন। প্রথমে কর্নাটকে তিনি কাজ করতেন। পরে মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রীও। সম্প্রতি নয়ানগর থানা এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। অভিযোগ, সেই সময়ই কয়েকজন অনুপ্রবেশকারীদের সঙ্গে ওই দম্পতিকেও আটক করা হয়। দম্পতি পুলিশকে জানিয়েছিলেন, তারা ভারতেরই নাগরিক। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায় বাড়ি। সঙ্গে থাকা নথিপত্রও তদন্তকারীদের দেখানো হয়। কিন্তু পুলিশ কিছু বিশ্বাস করতে চায়নি বলে অভিযোগ। আর তারপরেই গোপনে পুশব্যাক করে তাদের পাঠানো হয় বাংলাদেশে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি নিরাপত্তায় মজুত, সোলার ও গ্যাসে জোর দিয়ে ১২ সুপারিশ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের খাদ্য নিরাপত্তা গভীর সংকটে -প্রতি ৬টি নমুনার একটিতেই ভেজাল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রেনের ছাদ থেকে পড়ে দুইদিনে ২ যুবকের মৃত্যু
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা ও সম্ভ্রমহরণ মামলার রায়!
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় -প্রধানমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যে কর্মপরিকল্পনা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভালো কাজে পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রামিসা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে যা বললেন বিচারক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে প্রতিশ্রুতি দেয়ার আগে স্টাডি করে নেবেন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)