বর্ষায় ভ্যাপসা গরমের মধ্যেই পঞ্চগড়ে ঘন কুয়াশা!
, ২৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৪ জুলাই, ২০২৫ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বর্ষার সকাল এবার যেন নতুন চমক নিয়ে হাজির হয়েছে। ভ্যাপসা গরমের মাঝেও সকালবেলা দেখা মিলছে শীতকালের মতো কুয়াশার। এমন দৃশ্য দেখে বিস্মিত স্থানীয়রা। অনেকেই বলছেন, আবহাওয়া পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ৬টা পর্যন্ত দেখা মিলে এই কুয়াশার। এরপর বেলা বাড়ার সঙ্গে কেটে যায় কুয়াশা।
স্থানীয়রা বলছেন, বর্ষাকালে এমন কুয়াশা এর আগে দেখেনি কেউ। গত মঙ্গলবার (২২ জুলাই) গভীর রাত থেকে হঠাৎ কুয়াশা নামতে শুরু করে জেলাজুড়ে। পঞ্চগড় পৌর এলাকার অলিয়র রহমান সময় সংবাদকে বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গরম। গরমের কারণে থাকা কঠিন হয়ে গেছে। এর মাঝে সকালে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ে থাকতে দেখা গেছে চারপাশ। অবস্থা দেখে মনে হয়েছে শীতকাল চলে এসেছে। তবে কুয়াশা নামলেও আবহাওয়া গরম ছিল।
রিকশাচালক হাবিবুর বলেন, প্রতিদিন ভোরে রিকশা নিয়ে বের হই। তবে আজকের আবহাওয়া ভিন্ন রকম দেখেছি। গরমের মাঝে হঠাৎ কুয়াশায় ঢেকে ছিল চারপাশ। গাড়ির লাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে হয়েছে। গরমের মাঝে এক ভিন্ন আবহাওয়া ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যায় কুয়াশা।
এদিকে আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু অতিরিক্ত সক্রিয় হওয়ায় এবং বায়ুম-লে ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় কুয়াশা দেখা দিয়েছে। এসময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)