বর্তমান সময়ের ধর্মব্যবসায়ী উলামায়ে ‘সূ’রা ইতিহাস থেকেও শিক্ষা নিতে ব্যর্থ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী মালানা তথা উলামায়ে ‘সূ’দের অপতৎপরতায় মুসলিম মিল্লাতে কি ভয়ঙ্কর ফিতনা-ফাসাদ ছড়িয়ে পড়তে পারে এর এক ঐতিহাসিক নমুনা যালিম শাসক আকবরের সময়। তার গুমরাহী অপতৎপরতাকে আরো বেগবান করেছিলো এক শ্রেণীর উলামায়ে ‘সূ’ চক্র। তারা ছলে-বলে-কৌশলে হারামকে হালাল, হালালকে হারাম, পবিত্র সুন্নত উনাকে বিদয়াত, বিদয়াতকে পবিত্র সুন্নত ইত্যাদি কুফরী ফতওয়া দিয়ে আকবরকে পূর্ণভাবে গুমরাহীকে নিমজ্জিত করেছিল। নাউযুবিল্লাহ!
মোল্লা মোবারক নাগৌরী, আবুল ফজল, ফৈজী গং প্রমুখ উলামায়ে ‘সূ’রাই এ অপকর্মের আনজামদাতা। তাদের কু-প্ররোচনায় শাসক আকবর অবশেষে সম্মানিত দ্বীন ইসলাম উনার বিপরীতে দ্বীন-ই ইলাহী নামক এক নব্য ধর্মের নাম ঘোষণা করে। নাউযুবিল্লাহ! যদিও তাদের এই অপচেষ্টা অঙ্কুরেই বিনষ্ট করে দিলেন। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার প্রেরিত খলীফা, হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি। যে আলিম নামধারীদের সকলে অনেক বড় ফক্বীহ ও বিশারদ মনে করতো, তাদের গুমরাহী ফাঁস হয়ে গেল।
এই ইতিহাস কি বর্তমান সময়ের আলিম-উলামা ওস্তাদ নামধারীদের জানা রয়েছে? সময়ের আবর্তে তারা কি তাদের বর্তমান অবস্থান উপলব্ধি করার চেষ্টা করে? যদি তারা এর হাক্বীক্বত উপলব্ধি করতোই তাহলে তো চলমান সময়ের কাছে হার মেনে, মাথা নত করে হারাম ছবি তোলার কথা ছিলো না। টিভি চ্যানেলের অনুষ্ঠানে তাদের যোগ দেয়ার কথা ছিলো না। তন্ত্রমন্ত্র, ভোট-নির্বাচনে তারা একাকার হওয়ার কথা ছিলো না। কিন্তু না বর্তমান সময়ের ধর্মব্যবসায়ীরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেনি।
-মুহম্মদ আকরাম হুসাইন।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।