সম্পাদকীয়-২
বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্তাব্যক্তিদের অব্যবস্থাপনায়, অনিয়ম, অন্যায় আর অসততায় দেউলিয়াত্বের পথে দেশ। দেশের মালিক জনগণকেই দেশ রক্ষায় সোচ্চার হতে হবে ইনশাআল্লাহ!
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৪ মে, ২০২৫ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বিদেশি ঋণের সুদ ও আসল বাবদ ৩২১ কোটি ডলার পরিশোধ করা হয়েছে, যা গত অর্থবছরের পুরো সময়ের প্রায় সমান।
সদ্য প্রকাশিত আতঙ্কজনক সংবাদটির একটি শিরোনাম হচ্ছে ‘অর্থনৈতিক সংকটের গভীর চোরাবালিতে বাংলাদেশে’। তেমন আর একটি শিরোনাম হচ্ছে ‘দুই কোটির জীবিকায় টান’। অন্য আর একটিতে শিরোনাম করেছে ‘বাংলাদেশের অর্থনীতির সর্বনাশ. আসছে মন্দা’।
ইউনুসের শাসনামলের এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির যৎসামান্য চালচিত্র। বর্তমানে ধান কাটার মৌসুম। এই কাজে সারা দেশে আনুমানিক চার কোটি মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে কাজ করে। এই ধান কাটার মৌসুম শেষ হয়ে গেলে প্রায় অর্ধেক কৃষি শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। তারাও মারাত্মক অর্থনৈতিক চাপে পড়বে।
ইউনুস ক্ষমতা দখল করার পর দেশে সব উন্নয়নমূলক কাজ বন্ধ করে দিয়েছে। কারণ উন্নয়ন সহযোগীরা একটি ক্ষমতা দখলকারী অসাংবিধানিক সরকারকে অর্থ সহায়তা দিতে দ্বিধান্বিত।
আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পূর্বে পতিত জালিম সরকার বাংলাদেশের অর্থনীতির পরিমান ছিল প্রায় ৪৬০ বিলিয়ন ডলারের ওপর। এক ডলারের মূল্য যখন ১০০ টাকার নীচে ছিল তখন মাথা পিছু আয় ছিল দুই হাজার ৮০০ ডলার। বর্তমানে মাথা পিছু আয়ের পরিমান কমে দুই হাজার ডলারের নিচে নেমে আসে। আর ৩ তার সঙ্গে মূল্যস্ফীতি যোগ করলে এই অর্থের ক্রয় ক্ষমতা আরো মারাত্মকভাবে নিচে নেমে যাবে। অন্য সব আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার কথা বাদ দিলেও আইএমএফ জানিয়েছে বাংলাদেশের দুর্বল অর্থনীতি রাজনৈতিক পটপরিবর্তনের পর আশষ্কাজনক অবস্থায় আছে। গত পাঁচ মাসে দেশের মুদ্রামান কমেছে ১২.৭২ শতাংশ। এই খবর একাধিক আন্তর্জাতিক দাতা সংস্থার।
সরকারের কোষাগারে বেতন দেওয়ার মতো অর্থের জোগান নেই। আওয়ামী লীগ সরকারের প্রায় ১৫ বছরের শাসনামলে টাকা ছাপা হয়েছিল ৬০ হাজার কোটি টাকা। ইউনুস সরকারের পাঁচ মাসে ছাপা হয়েছে সাড়ে ২২ হাজার কোটি টাকা।
দেশের ১৬০টির বেশী তৈরি পোষাক কারখানা বন্ধ। তাতে কয়েক লাখ শ্রমিক বেকার। বেক্সিমকোর প্রায় সব কারখানা বন্ধ করেছে সরকার ব্যাংক ঋণ পরিশোধ না করার কারনে। এর ফলে ৫০ হাজার শ্রমিক বেকার হয়েছে। প্রাণ গ্রুপ, গাজী গ্রুপের মতো একাধিক বড় বড় শিল্প প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর ফলে বেকার হয়েছে লক্ষাধিক প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মজীবী ও শ্রমিক।
এরই মধ্যে ইউনুসের অর্থ উপদেষ্টা ঘোষণা করেছেন ৪৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার উপর ১৫ শতাংশ ভ্যাট বসতে যাচ্ছে। কথায় কথায় সরকার ঘোষণা করে দেশে বৈদেশিক রিজার্ভ কত বিলিয়ন ডলার বাড়লো। কিন্তু যেটা বলে না, তা হলো, এই রিজার্ভের পিছনে কত বিলিয়ন ডলার খাদ্য ও শিল্পের কাঁচামাল আমদানি বাবদ শুধু ভারতকে দিতে হবে।
বিগত সরকারের আমলেও বাংলাদেশ ২০২৬ সাল নাগাদ একটি উন্নয়নশীল দেশের কাতারে উঠে যাওয়ার স্বপ্ন দেখতো। ২০২৪ সাল নাগাদ দেশটি বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ হওয়ার পথে ছিল। কিন্তু বর্তমানে দেশটি কথিত শান্তির ফেরিওয়ালার ও অসৎ সরকারের খপ্পরে পড়ে সুদান, মালাওই বা লাইবেরিয়া হওয়ার পথে চলছে। দেশকে দেওলিয়া হওয়া হতে যাওয়ার জন্য তাই দেশের মালিক জনগণকেই সোচ্চার হতে হবে ইনশাআল্লাহ!
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সংস্পর্শে নাগরিকদের সংশোধনের জন্য পাঠাতে হবে
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“মুসলিম বিশ্ব যদি ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে ‘ইসলামী দিনার’ চালু করে, তবে তা পশ্চিমাদের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।”
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা লাখ লাখ শ্রমিকই নয় বরং গোটা আর্থ-সামাজিক খাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্ত, লা’নতগ্রস্ত, বেকারত্বে জর্জরিত।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বের শীর্ষস্থানীয় মাইক্রোচিপ বিজ্ঞানী, বাংলাদেশী এনায়েতুর রহমান এ শিল্পের বিকাশে বাংলাদেশ ও বাংলাদেশীকে বিশেষ সহায়তা করতে চান।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই ছফর শরীফ এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বাআহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্র অর্থনীতির সোনালী সম্ভাবনাকে কাজে লাগাতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












