বরিশালে ৫ তলা ভবন হেলে পড়েছে ৪ তলা ভবনের ওপর
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বরিশাল সংবাদদাতা:
বরিশাল নগরীর বেলতলা এলাকায় একটি পাঁচতলা ভবন পাশের নবনির্মিত একটি চারতলা ভবনের ওপর হেলে পড়েছে। ভূমিকম্পের দুইদিন পর গতকাল রোববার (২৩ নভেম্বর) দুই ভবন মালিক টের পেয়েছেন।
বেলতলা এলাকার বাসিন্দা আসিফ মাহমুদ বলেন, মোতালেব মিয়ার পাঁচতলা ভবনটি পাশের সৌদি প্রবাসী জহির হাওলাদারের নবনির্মিত চারতলা ভবনের ওপর হেলে পড়েছে। গত জুমুয়াবারের ভূমিকম্পের কারণে ভবনটি হেলে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, মোতালেব মিয়ার ভবনের প্রত্যেকটি তলায় ভাড়াটিয়া রয়েছেন। নতুন ভবনটির কাজ চলছে। ওই ভবনের নিচতলায় শুধু প্রবাসীর পরিবার বাস করছেন। ভবনটি হেলে পড়ায় ঝুঁকি তৈরি হয়েছে।
প্রবাসী জহির হাওলাদারের ছেলে ফাখের হাওলাদার বলেন, আজ সকালে দেখতে পেয়েছি পাশের ভবনটির ওপর থেকে হেলে তাদের ভবনের ওপর পড়েছে। এতে তাদের ভবনের সেইফটি ট্যাংকের পাইপ ভেঙে গেছে।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ভূমিকম্পের কারণে বরিশাল নগরীতে তেমন ক্রিয়া-প্রতিক্রিয়া হয়নি। কাজের মান খারাপ হওয়ার কারণে হয়ত হেলে পড়েছে। ভবন দুইটি পরিদর্শন করে নিশ্চিত বলতে পারবো।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) আর্কিটেক (স্থপতি) সাইদুর রহমান লুসান বলেন, একটি ভবন আরেকটির ওপর হেলে পড়ার খবরটি রোববার সকালেই সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ভবন দুটি পাশাপাশি হওয়ায় এক ভবনটি হেলে পড়েছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে সিটি করপোরেশনের উচ্ছেদ শাখা কাজ করছে। এরই মধ্যে তারা তিনটি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলেছে। নতুন করে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)