বন্যা থেকে বাঁচিয়ে চরাঞ্চলের কৃষকদের অভিনব সবজি চাষ
, ২১ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
অতিবৃষ্টি ও বন্যার ক্ষতি পুষিয়ে নিতে গাইবান্ধার চরাঞ্চলের কৃষকরা আগাম জাতের সবজি চাষে নেমেছেন। জেলা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি এবং সাঘাটা উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে বস্তায় মাটি ভরে সবজি ও মসলা চাষ করছেন। বন্যার উচ্চতা বিবেচনায় সারিবদ্ধভাবে মাচা স্থাপন করে উৎপাদন করা হচ্ছে আদা, হলুদ, কদু, কুমড়া, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি ও মসলা।
অতিরিক্ত বন্যায় পানির উচ্চতা বেড়ে জমির ফসল এবং বসতভিটা ভিত্তিক নিত্যপ্রয়োজনীয় শাক-সবজি নষ্ট হয়ে যায়। দেশের বিভিন্ন অঞ্চলের মতো গাইবান্ধার চরবেষ্টিত চারটি উপজেলার কৃষকেরাও এমন ক্ষতির হাত থেকে রেহাই পান না। এমন পরিস্থিতি থেকে উত্তোরণের পথ খুঁজতেই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে বস্তায় মাটি ভরে মাচায় অথবা উঁচু স্থানে শাক-সবজি ও মসলা চাষপদ্ধতি।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের নখিয়ার পাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, চরের ৭০ ভাগ গ্রামই প্রতি বছর বন্যার পানিতে তলিয়ে যায়। যে সময় বন্যা হয়; তখন ঘরের মধ্যেও পানি ওঠে। মাঠের ফসলও ডুবে যায়। বসতভিটায় গৃহিণীরা যে সবজি চাষ করে; সেটিও পানিতে তলিয়ে পচে যায়। তাই তারা মাচায় সবজি চাষ করে নিজের চাহিদা মিটিয়ে কিছু টাকা আয় করতে পারেন।
একই গ্রামের কৃষক আইজ উদ্দিন বলেন, বন্যার সময় এমনিতেই সব ধরনের শাক-সবজির দাম চড়া থাকে। তারপর আমাদের পক্ষে শাক-সবজি কিনে খাওয়া কষ্টের ব্যাপার। মাচায় বস্তার মধ্যে শাক-সবজি চাষ নতুন হলেও বন্যা কবলিত এলাকার মানুষ যদি এ পদ্ধতিতে চাষ করি, তবে অল্প জায়গায় বাড়ির উঠানেই চাষ করে
খাওয়া সম্ভব।
পার্শ্ববর্তী গ্রামের কৃষক সুফিয়ান বলেন, বন্যায় ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। প্রতি বস্তায় লাভ হবে ২২০ টাকা। তাই আগামী বছর ৪০০ বস্তায় হলুদ চাষ করে প্রায় ৮০ হাজার টাকা লাভের পরিকল্পনা করেছি।
সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুল হুদা বলেন, ‘বস্তায় আদা, হলুদসহ বিভিন্ন সবজি এবং মসলা চাষে স্থানীয় কৃষক এবং বসতবাড়ি ভিত্তিক নারীদের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। এ ইউনিয়নে এ পদ্ধতি উজ্জ্বল সম্ভাবনাময় কৃষি উৎপাদন ব্যবস্থায় কৃষকের মাঝে সাড়া জাগিয়েছে। যেটি আগামী দিনে এ অঞ্চলের পরিবারভিত্তিক সবজির চাহিদা পূরণে সহায়ক হবে। পাশাপাশি অনেকে বাণিজ্যিকভাবে উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। যা এলাকায় অর্থনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের নিন্দা জানালো ঢাকা!
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা সরকারের -জ্বালানিমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা সরকারের -জ্বালানিমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলডিসি বিলম্বিত, উত্তরণে টেকসই ও মসৃণ পথ খুঁজছে সরকার
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)