বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সাইদুর, হঠাৎ গুলি লেগে লুটিয়ে পড়লেন
সাভারের আশুলিয়ায় পূর্বশত্রুতা ও আধিপত্যের বিরোধের জেরে রকি দেওয়ান নামের এক যুবককে লক্ষ্য করে গুলি ছুড়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় রকির সঙ্গে থাকা বন্ধু সাইদুর রহমান (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানার ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
আহত সাইদুর রহমান লালমনিরহাট সদর উপজেলার পাঠানটারি এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধলপুর এলাকার বাসিন্দা রকি দেওয়ান (২৬) ও একই গ্রামের হাফিজুর রহমানের (৪৫) মধ্যে দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে হাফিজুরের ছেলে আসিফ (২৩) ও তার সহযোগী কামরুল (৩৩) মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন। পরে তারা রকি দেওয়ানকে লক্ষ্য করে তিন রাউন্ড পিস্তলের গুলি ছোড়েন।
এ সময় একটি গুলি রকির সঙ্গে থাকা বন্ধু সাইদুর রহমানের বাম পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। এতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।