বন্দর বিদেশীদের লিজ দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
, ১১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের একমাত্র বিশ্বমানের কনটেইনার টার্মিনাল ‘নিউমুরিং টার্মিনাল’ বিদেশী সিন্ডিকেটের হাতে লিজ দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’। গতকাল জুমুয়াবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজুতে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার আগামী রোববার, ১লা ফেব্রুয়ারী ২০২৬ নিউমুরিং টার্মিনাল আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের কাছে কনসেশন চুক্তিতে হস্তান্তর করছে। ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং দেশবিরোধী এমন সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানাচ্ছে।
শিক্ষার্থীরা বলেন,
১. অন্তর্বর্তী সরকার বিদেশি প্রতিষ্ঠানকে কেবল ‘টার্মিনাল অপারেটর’ হিসেবে নয়, বরং আফ্রিকান মডেল অনুসরণ করে ‘কনসেশনিয়ার’ হিসেবে নিয়োগ দিচ্ছে, যা জাতীয় নিরাপত্তা, দেশীয় নিয়ন্ত্রণ ও অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
২. উন্মুক্ত দরপত্র ছাড়া ও দেশীয় প্রতিষ্ঠানকে বিডের সুযোগ না দিয়ে আওয়ামী রেজিমের অনুসৃত পথে অনৈতিকভাবে চুক্তি সম্পাদন করা হচ্ছে;
৩. দেশীয় ব্যবস্থাপনায় নিউমুরিং কন্টেনার টার্মিনালে যেখানে প্রতি কন্টেইনারে গড়ে প্রায় ১৬১ মার্কিন ডলার রেভিনিউ পাওয়া যায়, সেখানে ডিপি ওয়ার্ল্ডের কাছে কনসেশনে দিলে আনুমানিক ২২-২৫ মার্কিন ডলার পাওয়া যাবে, যেটা বছরে শুধু কনটেইনার হ্যান্ডিলিংয়েই কয়েকশো মিলিয়ন ডলার ক্ষতি হবে দেশের।
৪. দীর্ঘমেয়াদে দেশের প্রধান সমুদ্রবন্দর বিদেশি কনসেশনিয়ারের নিয়ন্ত্রণে থাকায় সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে;
৫. এছাড়া পত্রিকায় প্রকাশিত তথ্য বলছে, অস্বাভাবিক দ্রুততায় মাত্র ১০ দিনে চুক্তি সম্পাদনের চেষ্টা স্বচ্ছতা ও যথাযথভাবে যাচাই-বাছাইয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে;
৬. আই২ ইউ২ (ইন্ডিয়া, ইসরাইল, আরব-আমিরাত, যুক্তরাষ্ট্র) মাল্টিলেটেরাল চুক্তির থাকায় ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দর চলে গেলে মাল্টিলেটেরাল পার্টনার হিসেবে আরব আমিরাতের ঘণিষ্ঠ মিত্র ভারত, আমেরিকা ও ইসরাইলের পরোক্ষ উপস্থিতি, প্রভাব ও তাদের বার্গেইনিং পাওয়ার আমাদের চট্টগ্রাম বন্দরে নিশ্চিত হবে, যা বাংলাদেশের সার্বভৌমত্বকে যে কোনো মুহূর্তে ঝুঁকিতে ফেলে দিতে পারে।
৭. দেশি-বিদেশি বিভিন্ন 'প্রোপাগান্ডা মেশিন' মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। যেমন তারা 'সিঙ্গাপুর ও ভিয়েতনামের বন্দরও বিদেশিরা চালায়' মর্মে প্রোপাগা-া ছড়াচ্ছে, অথচ বাস্তবে সিঙ্গাপুরের একটি কন্টেইনার টার্মিনালও বিদেশি অপারেটররা চালায় না। এমনকি ভিয়েতনামে কোনো টার্মিনাল এককভাবে কোনো বিদেশি কোম্পানিকে দেয়া হয়নি। এককভাবে বিদেশীদের দেয়া হয়েছে মূলত আফ্রিকান রাষ্ট্রগুলোতে ও কিছু ক্ষেত্রে ভারতে। অতএব, সিঙ্গাপুরের মডেলে না গিয়ে ভারত কিংবা আফ্রিকান মডেল এনে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে কি আফ্রিকা বানাতে চায়?
অতএব, সরকারের কাছে আমাদের দাবী হচ্ছে- নিউমুরিং টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের সাথে লিজ প্রক্রিয়া অনতিবিলম্বে বাতিল করতে হবে। নইলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












