বছরে ১০-২০টি পারমাণবিক অস্ত্র তৈরি: আরও ভয়ংকর হচ্ছে উত্তর কোরিয়া
, ৩রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দিন দিন আরও ভয়ংকর হচ্ছে উত্তর কোরিয়া। কিমের দেশে তৈরি হচ্ছে পারমাণবিক সব শক্তিশালী যুদ্ধাস্ত্র। দেশটির সক্ষমতা এই পর্যায়ে পৌঁছেছে যে প্রতিবছর ১০-২০টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। গত সোমবার এই সতর্কবার্তা দিয়েছে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ‘লি’।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে, উত্তর কোরিয়া আনুমানিক ৫০টি ওয়্যারহেড তৈরি করেছে। এছাড়াও দেশটির কাছে ৪০টি পর্যন্ত পারমাণবিক বোমা তৈরির জন্য বিচ্ছিন্ন উপাদান রয়েছে। এএফপি।
আগের সরকারের কঠোর নীতি এবং উত্তর কোরিয়ার সঙ্গে কূটনীতির অভাবের কথা উল্লেখ করে ‘লি’ বলেছে, ‘আমরা উত্তর কোরিয়াকে নিরুৎসাহিত করার এবং নিষেধাজ্ঞা প্রয়োগের জন্য প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু ফলাফল হলো উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি বিকাশ অব্যাহত রেখেছে। ’ সে আরও বলেছে, ‘কঠিন সত্য হলো, গত তিন থেকে চার বছরে উত্তর কোরিয়ার কাছে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ’
কিমের সঙ্গে এ বছরই বৈঠক করতে চায় ট্রাম্প:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গত সোমবার বলেছে, সে চলতি বছরেই উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে বৈঠক করতে চায়। সে আরও বলেছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে আরও আলোচনার জন্য সে প্রস্তুত। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ‘লি’ গত সোমবার প্রথমবারের মতো হোয়াইট হাউজ সফর করে।
ওভাল অফিসে তাকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেছে, ‘ভবিষ্যতে উপযুক্ত সময়ে কিমের সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি। ’ ট্রাম্প আরও বলে, ‘আমি এ বছরই তার সঙ্গে বৈঠক করতে চাই। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)