রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

বছরে পঙ্গুত্ববরণ করছেন ১৫ হাজার মানুষ

#বেশিরভাগই সড়ক দুর্ঘটনার শিকার
এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, রাত ৩:৪৩
বছরে পঙ্গুত্ববরণ করছেন ১৫ হাজার মানুষ
নিজস্ব প্রতিবেদক:
দেশে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্নভাবে আহতের সংখ্যা বেড়েই চলছে। দুর্ঘটনা পরবর্তী ৬ ঘণ্টা রোগীর জন্য গোল্ডেন আওয়ার। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা অপরিহার্য। কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা কেন্দ্রিক হওয়ায় অধিকাংশ রোগী যথাসময়ে সেবা নিতে ব্যর্থ হচ্ছেন। এতে বছরে প্রায় ১৫ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করছেন। দেশে প্রতিবছর যে সংখ্যক মানুষ পঙ্গু হচ্ছেন, তার একটা বড় অংশই সড়ক দুর্ঘটনার শিকার। আর শিশুদের একটা বড় অংশ ছাদ বা গাছ কিংবা অন্যান্য জায়গা থেকে পড়ে পঙ্গু হচ্ছে।
পঙ্গু হাসপাতালের তথ্যমতে, ২০২২ সালে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩২৪ জন। জরুরি বিভাগে সেবা নিয়েছেন ৬২ হাজার ৭১০ জন। ভর্তি হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৭৭১ জন। অস্ত্রোপচার করা হয়েছে ৩৫ হাজার ৬৯৫ জনের এবং মারা গেছেন ৭ হাজার ৩৩৮ জন। অন্যদিকে চলতি বছর জানুয়ারিতে হাসপাতালটিতে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ১৯৭ জন, ভর্তি ২ হাজার ৩৯৭ জন। ফেব্রুয়ারিতে জরুরি বিভাগে সেবা নিয়েছেন ৬ হাজার ৩০৮ জন এবং ভর্তি হয়েছেন ২২৭৫ জন।
নাম প্রকাশ না করার শর্তে পঙ্গু হাসপাতালের এক চিকিৎসক জানান, এখানকার জরুরি বিভাগে চারটি অস্ত্রোপচার কক্ষ রয়েছে। দ্বিতীয়তলায় একটি ইনফেকশনজনিত ডার্টি অপারেশন থিয়েটার (ওটি) এবং দুটি রুটিন অস্ত্রোপচার কক্ষসহ মোট ৫টি ওটি কমপ্লেক্স রয়েছে। এসব ওটিতে দৈনিক গড়ে ২৫০ থেকে ৩০০টির মতো অস্ত্রোপচার হচ্ছে।
বর্হিবিভাগের চিকিৎসক সৈয়দ মোহাম্মাদ সরোয়ার বলেন, বর্হিবিভাগের ১২টি কক্ষে দৈনিক গড়ে ১৫০ রোগী আসে। যারমধ্যে ফলোআপ চিকিৎসা নিতে আসে। যাদের মধ্যে গড়ে ৭ থেকে ১০ জনই একেবারেই পঙ্গুত্বের শিকার হওয়ার মত পরিস্থিতি নিয়ে আসে।
অর্থোপেডিক সোসাইটির মহাসচিব ও পঙ্গু হাসপাতালের চিকিৎসক অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে হয়। রক্তনালি ছিঁড়ে যাওয়া, হাড় ভাঙা, ওপেন ফ্র্যাকচার ও ইনফেকশনের চিকিৎসায় ৬ ঘণ্টার মধ্যে সেবা দিতে হয়। এতে প্রাণ বাঁচানোসহ পঙ্গুত্ব থেকে রক্ষা করা সম্ভব। কিন্তু ঢাকার বাইরে নিটোরের মতো প্রতিষ্ঠান না থাকায় অধিকাংশ আহতরা হাসপাতালে পৌঁছাতে পারেন না। বিশেষায়িত সেবা নিতে ব্যর্থ হন।
সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৮১ শতাংশ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অধিকাংশই হতদরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়- দুর্ঘটনায় আহত ও নিহতরা তাদের পরিবারের প্রধান বা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২৩ হাজার ৩৬০ জনের মৃত্যু ছাড়াও প্রায় ৮০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সারা বিশ্বে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১৩ লাখ মানুষ মারা যায়। বাংলাদেশে মারা যায় ২৪ হাজার ৯৫৪ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে করা তাদের একটি গবেষণায় দেখা গেছে ঢাকা শহরে পঙ্গু ভিক্ষুকদের মধ্যে ৮৩ শতাংশই বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার। এছাড়া হতাহত ব্যক্তিদের বড় অংশ কর্মক্ষম। কিন্তু চিকিৎসা প্রতিষ্ঠানের বিকেন্দ্রীকরণের অভাবে পঙ্গু মানুষের সংখ্যা বাড়ছে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৭ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৭ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৭ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৭ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৭ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৭ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৭ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৭ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৭ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৮ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৮ ঘণ্টা আগে