বঙ্গবন্ধু হত্যা মামলাও ঝুলিয়ে রাখা হয়েছিল, সুপ্রিম কোর্ট দিবসে রাষ্ট্রপতি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে সুপ্রিম কোর্ট চালু হয়েছিল জানিয়ে, একে সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ৫১ বছর আগে ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুপ্রিম কোর্টের উদ্বোধন করেন। অথচ এমনও সময় গেছে, যে সময়ে বঙ্গবন্ধু হত্যাকা-ের মামলাও ঝুলিয়ে রাখা হয়েছে।
তবে বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট বহু অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।
তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের ভূমিকায় আজ এটি প্রমাণিত অন্যায়ের বিচার হবেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।