বঙ্গবন্ধুর এই ‘স্বপ্ন’ বাস্তবায়ন না করে কেন আড়াল করা হচ্ছে?
আমরা সকলেই জানি, ৭১ এর মুক্তিযুদ্ধের মূল পটভূমি ছিলো ৭০-এর নির্বাচন। আর সেই ৭০ এর নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান যে শাসনতন্ত্র (সংবিধান) প্রণয়ন করেছিলেন, সেখানে কিন্তু একটি বিশেষ আশ্চর্যজনক বিষয় ছিলো। সেটি কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নকারী নেতা-কর্মীরা আড়াল করতে চায়। বঙ্গবন্ধু ৭০-এর নির্বাচনের সেই মেনিফেস্টোর মৌলিক বৈশিষ্ট্যের দ্বিতীয় অনুচ্ছেদের নামই ছিলো ‘ইসলাম’। যেখানে স্পষ্ট লেখা ছিলো- “জনসংখ্যার বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশের প্রিয় ধর্ম হলো ইসলাম। আওয়ামীলীগ এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে শাসনতন্ত্রে সুস্পষ্ট গ্যারান্টি থাকবে যে পবিত্র কোরান ও সুন্নায় সন্নিবেশিত ইসলামের নির্দেশাবলীর পরিপন্থী কোন আইন পাকিস্তানে প্রণয়ন বা বলবৎ করা চলবে না। শাসনতন্ত্রে ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের পবিত্রতা রক্ষার গ্যারান্টি সন্নিবেশিত হবে। সর্বস্তরে ধর্মীয় শিক্ষা সম্প্রসারণের জন্য পর্যাপ্ত বিধিব্যবস্থা গ্রহণ করা হবে। (সূত্র: মুজিবুরের রচনা সংগ্রহ, শেখ মুজিবুর রহমান; বাংলাদেশ কালচারাল ফোরাম পৃষ্ঠা: ১৬২)
অনেকেই এই উদ্বৃতিটুকু পড়ে আশ্চর্য হলেও হতে পারেন। কারন বর্তমানের আওয়ামীলীগের নেতা-কর্মীদের কার্যক্রমের সাথে বঙ্গবন্ধুর সেই শাসনতন্ত্রের ফারাক কতবেশি।
আওয়ামী নেতারা বঙ্গবন্ধুর এত এত স্বপ্ন পূরণ করেন, কিন্তু দেশের ৯৮ ভাগ মুসলমানদের স্বার্থে তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন, দ্বীন ইসলাম উনার প্রতি যতটুকু শ্রদ্ধা দেখিয়েছিলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নকারীরা কেনো এই তার এই স্বপ্নকে আড়াল করে তার বিপরীত করতে চাচ্ছে?
এটা কখনোই হতে পারে না। কারন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যতটুকু চিনি, তার ইতিহাস সম্পর্কে যতটুকু জানি, তিনি কখনোই মুসলমানদের বিপক্ষে এবং দ্বীন ইসলাম উনার বিপক্ষে অবস্থান নেন নি। দ্বীন ইসলাম ও মুসলমানদের বিপক্ষে তার কোন স্বপ্ন ছিলো না।
আওয়ামীলীগের নেতা-কর্মীরা যতি সত্যিকার বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে চায় তাহলে তাদের প্রথম কাজ হবে দ্বীন ইসলাম ও মুসলমানদের স্বার্থ রক্ষা করা ও তাদের চাওয়া-পাওয়া, আশাক-আকাঙ্খা সমূহ পূরণ করা। আওয়ামীলীগের মধ্যে কি এমন নেতা-কর্মী নেই যিনি বঙ্গবন্ধুর এই স্বপ্নটিকে বাস্তবায়নের সাহসী পদক্ষেপ নিতে পারবেন?
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।