ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নারায়ণগঞ্জ সংবাদাদতা:
মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য দুই বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজিয়েছে এক কিশোর। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে, জুমুয়াবার রাতে তাদেরকে গ্রেপ্তারের পর এ চাঞ্চল্যকর তথ্য জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ৮ম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার; ৯ম শ্রেণির শিক্ষার্থী নাবিল এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহ আলম। তারা সবাই কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমুয়াবার রাতে শাহরিয়ারের বন্ধু শাহ আলম একটি নতুন মোবাইল কিনলে তার পরিবার তাকে প্রশ্ন করে। এসময় সে টাকার উৎস জানায়। পরে স্থানীয়রা জানতে পেরে তিন কিশোরকে আটক করে মারধর করলে তারা ডাকাতির ঘটনায় জড়িতের কথা স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া এক কিশোরের বাবা বলেন, আমার ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। কিছু বখাটে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এ কাজ করেছে। মোবাইল কিনে গেম খেলার জন্য তারা এ নাটক সাজিয়েছে। এই ঘটনা প্রকাশ পাওয়ার পর তাদের কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর রূপগঞ্জের কাঞ্চনে দিনে দুপুরে এক কিশোরের হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কিশোরের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য বাড়িতে ডাকাতির নাটক সাজায় বলে স্বীকার করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)