ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে -প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রধান উপদেষ্টা ইউনূস জানিয়েছে, এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ এবং এর মাধ্যমে ক্ষমতা সঠিকভাবে আসল প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করা এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল মালয়েশিয়ায় এক অনুষ্ঠানে এ কথা বলেছে সে।
মালয়েশিয়ায় এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ইউনূস বলেছে, আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি; যাতে ক্ষমতা আসল প্রতিনিধিদের কাছে হস্তান্তরিত হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।