ফুল কী করে জানে কখন ফুটতে হয়?
, ০৪ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ সাদিস ১৩৯১ শামসী সন , ১৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
আর পুরো ন্যাড়া গাছটি হয়ে যায় লালে লাল! কারণ ফুলে ফুলে ছেয়ে যায় তখন শিমুলগাছ। শুধু শিমুল নয়, শীত শেষ হতেই গুটি গুটি ফুটতে শুরু করে পলাশ, বেলি, রজনীগন্ধা আর কৃষ্ণচূড়াও। কিন্তু প্রশ্ন হলো, গাছেরা কী করে জানে কখন ফুল ফোটাতে হবে?
গাছ কেন ফুল ফোটায়, সেও জানা কথা! গাছে ফুল ফোটে বলেই ফল হয়। তারপর ফল থেকে হয় বীজ। বীজ থেকে চারা। চারা থেকে আবার গাছ।
এসব করতেই গাছে ফুল ফোটে। তবে ফুল শুধু ফুটলেই হয় না। ফুলে ফুলে পরাগায়ণ হতে হয়। তবেই ফল হতে পারে! সে জন্য যেকোনো সময় ফুল ফোটলে হয় না।
একই জাতের গাছে বছরের একই মৌসুমে ফুল ফোটলে বেশ সুবিধা হয়। এতে তারা পরাগায়ণ করতে পারে সহজে। তাই গাছ হিসাব করে বছরের নির্দিষ্ট একটি সময় ফুল ফোটাতে সক্ষম।
কিছু ফুল আছে, ওদের পরাগায়ণ করে দেয় প্রজাপতি আর মৌমাছি। এসব গাছের ফুল ফোটে গরমকালে। তাই এদের বড়দিনের গাছ বলা হয়। দিন যখন বড় হয়, এসব গাছ অনেক আলো পায় সূর্য থেকে। গাছের শরীরজুড়ে ফাইটোক্রোম নামে অনেক অনেক রঙের দানা থাকে। এসব রঙের দানা সূর্য থেকে লাল রঙের আলোটি শুষে নেয়। বেশিক্ষণ সূর্যের আলো পায় বলে বেশি করে লাল রংও শোষণ করতে পারে। ফলে গ্রীষ্মকালে গাছে ফুল ফোটে!
আবার কিছু গাছ অনেক দিন শীত পোহালেই কেবল ফুল ফোটে। শীতের দিনে দিনগুলো ছোট হয়। সূর্যের আলো থাকে কম। তখন কনকনে ঠা-ায় জমে গিয়ে এ সব গাছে ভেতরে ভেতরে ফুল ফোটানোর সব জোগাড়যন্ত্র তৈরী হয়। তারপর শীত শেষে বসন্ত আসে। তখন গাছে ফুল ফোটে। তখন আলো থাকে। মিষ্টি মিষ্টি রোদ পড়ে। ফলে ফুল থেকে ফল হয় সহজে। তার থেকে যে বীজ হয়, তা-ও গজাতে পারে অনায়াসে।
এ তো গেল আলোর ব্যাপার। আবার গাছের শরীরে জিবেরেলিন নামে এক ধরনের হরমোনও থাকে। বছরের ঠিক বাঁধা সময়ে তারা বেড়ে যায় গাছের শরীরজুড়ে। একেক গাছের শরীরে একেক সময় এই হরমোনটি বাড়ে। আর সেটিই হয় সেই গাছটির ফুল ফোটানোর যথোপযুক্ত সময়!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












