ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব -এমবিএস
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ রবি , ১৩৯২ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী বিন সালমান বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা না হলে তার দেশ দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। গত বুধবার সৌদি আরবের যুবরাজ-যিনি এমবিএস নামেও সমধিক পরিচিত-বলেছেন, তার দেশ ফিলিস্তিনে সন্ত্রাসী ইসরায়েল যে মানবতাবিরোধী অপরাধ করছে তা প্রত্যাখ্যান করছে এবং এই নিন্দা জানায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার সৌদি আরবের শুরা কাউন্সিলে তার পিতা ও দেশটির বাদশাহ সালমানের পক্ষে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন এমবিএস। তার আগে কাউন্সিলের নতুন সদস্যরা শপথ গ্রহণ করেন।
এমবিএস বলেছে, আমরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের অপরাধ কঠোরভাবে প্রত্যাখ্যান করছি এবং কঠোর নিন্দা জানাচ্ছি।
তিনি আরও বলেছে, সৌদি আরব পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস পরিশ্রম বন্ধ করবে না এবং আমরা নিশ্চিত করছি যে এটি ছাড়া সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।
সৌদি আরবের এই অবস্থান ইসরায়েলের বর্তমান সরকারের জন্য বড় একটি বাধা। কারণ দেশটি চায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হোক। তবে দেশটি শর্ত হিসেবে বারবার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছে, যা সন্ত্রাসী ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। গত বছরের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর আগে সৌদি আরব ও সন্ত্রাসী ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তারপর পরিস্থিতি হঠাৎ করে বদলে গেছে।
যদিও সৌদি আরবের কর্মকর্তারা প্রকাশ্যে-অপ্রকাশ্যে বলে আসছেন যে, যুদ্ধ শুরু হওয়ার পরও সৌদি আরব এবং ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার যে আলোচনা, তা তার নিজস্ব গতিপথেই আছে। যদিও দেশটি প্রকাশ্যে যুদ্ধবিরতি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে কথা বলে এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)